ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আসন্ন রমজানে করোনায় ক্ষতিগ্রস্তদের ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান

আসন্ন রমজানে করোনায় ক্ষতিগ্রস্তদের ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং আসন্ন রমজানে করোনায় ক্ষতিগ্রস্তদের ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩ এপ্রিল ২০২১ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“রমজান মাস আসার পূর্বেই চাল, ডাল, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, মাছ, গোশতসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

সরকারের অবহেলা ও পৃষ্ঠপোষকতায় এক শ্রেণীর অতি মুনাফালোভী, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা পবিত্র রমজান মাস আসার পূর্বেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের লোক এবং নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র লোকদের নাভিশ্বাস উঠেছে। গত এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো পণ্যের মূল্য ৬০ থেকে ৭০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে ৪০-৬০ টাকা এবং সোনালী মুরগি কেজিতে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ৪০ টাকা, চালের দাম সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না । এ ছাড়া বাজারে শাক-সবজির দামও অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।

এভাবে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যেই দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। এটা সরকার ও ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের উচিত কঠোরভাবে বাজার মনিটরিং করা। যথাযথভাবে বাজার মনিটরিং করতে না পারার কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ ব্যর্থতার দায়-দায়িত্ব সরকারের।

করোনার কারণে এমনিতেই মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। চাকুরি হারিয়ে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে মানুষের আয়ের পথ সংকুচিত হয়ে পড়েছে। এমতাবস্থায় লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’।

আসন্ন রমজান মাসে সীমিত আয়ের দরিদ্র জনগণ যাতে রোজা পালন করতে পারে সে জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে করোনার এই দুঃসময়ে আসন্ন রমজানকে সামনে রেখে দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
মাওলানা শফিক উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা শফিক উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত