ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আমাদের উদ্দেশ্য একটাই কুরআনের বিধান অনুযায়ী একটি অনিন্দ্য সুন্দর সমাজ গঠন

ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

আমাদের উদ্দেশ্য একটাই কুরআনের বিধান অনুযায়ী একটি অনিন্দ্য সুন্দর সমাজ গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো নিয়ামতপূর্ণ সংগঠনে শামিল হওয়ার কারণে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার ঐতিহাসিক দীর্ঘ পথচলায় নানাবিধ বাঁধা অতিক্রম করে আজ এখানে উপনীত হয়েছে। আমাদের সংগঠনের চলার পথটি মোটেই সহজ ছিলো না। জন্মলগ্ন থেকেই বিভিন্ন কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর কালো মেঘ ও অমানিশা আমাদের যাত্রাকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের সামনে হাজারো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের ভালোবাসায় আজ সিক্ত। নানা ষড়যন্ত্র প্রপাগান্ডা অপপ্রচার করেও যখন পারা গেল না, তখন গায়ের শক্তিতে অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রয়োগ করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। আমাদের সহকর্মীরা আল্লাহ তায়ালার মেহেরবানীতে সকল সামাজিক অপরাধ চাঁদাবাজি সহ ক্ষুদ্র যেকোন শাস্তিযোগ্য অপরাধ থেকেও মুক্ত। আমাদের উদ্দেশ্য একটাই মহান আল্লাহ তায়ালার কুরআনের বিধান অনুযায়ী একটি অনিন্দ্যসুন্দর সমাজ গঠন। এজন্য জামায়াত ইসলামী তার প্রয়াস অব্যাহত রেখেছে।

তিনি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সম্মেলনটি ভার্চুয়াল মাধ্যম জুম ও ইউটিউব লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও মাওলানা রফিকুল ইসলাম খান, এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে এডভোকেট ড. হেলাল উদ্দিন, মুহা. দেলাওয়ার হোসাইন ও আবদুল জব্বার প্রমূখ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান অথচ এই সমাজকে তাঁর আকিদা বিশ্বাসের যায়গা থেকে সরিয়ে দেয়ার জন্য সীমাহীন ষড়যন্ত্র চলছে। একজন মুসলমানের পারিবারিক জীবন, সমাজের সাথে তার ব্যবহার, মানুষের কল্যাণের জন্য সে কি ভূমিকা রাখবে বা মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক মুসলিম হিসেবে তাঁকে যে দায়িত্ব বা কাজের নির্দেশনা দিয়েছেন সবকিছু ভুলিয়ে রাখার জন্য গভীর ষড়যন্ত্র বিদ্যমান। আমরা শপথের কর্মী, আল্লাহর গোলামী করার জন্য আমরা আত্ম-নিবেদিত। এজন্য কুরআনের বিধানের আলোকে নিজেকে তৈরী করে দেশ সমাজ ও জাতি গঠনে আমরা প্রচেষ্ঠা চালিয়ে যাবো। যারা সব সময় আমাদের বিরোধীতা করছেন, আমরা তাদেরকে আমাদের বন্ধু, ভাই-বোনের ন্যায় মনে করি। তাদের হেদায়াতের জন্য আমরা মহান রবের নিকট দোয়া অব্যাহত রাখবো। আমাদের মাঝে মাহে রামাদান সমাগত। আসুন আমরা এই মাসের পবিত্রতা রক্ষা করি। নিজেদের পরিশুদ্ধ করার জন্য ইবাদাত বন্দেগীতে মনোযোগী হই এবং মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার প্রচেষ্ঠা চালাই।

রুকনদের উদ্দেশ্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পবিত্র কুরআনের ২টি স্থানে রুকন শব্দ ব্যবহার করা হয়েছে। কুরআনের সুরা হুদের ৮০ নাম্বার আয়াতে এবং সুরা আয যারিয়াতের ৩৯ নাম্বার আয়াতে রুকন শব্দটি ব্যবহার করা হয়েছে। যার সরাসরি অর্থ বোঝায় শক্তি ও নেতৃত্ব। মৌলিক বিষয় হচ্ছে রুকন তথা পিলার যার উপরে স্থাপনাটি মজবুত ভাবে টিকে থাকে। সুতরাং প্রত্যেক রুকন (সদস্য) কে সংগঠনের পিলারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

মাওলানা এটিএম মাসুম বলেন, জামায়াতের একজন রুকন (সদস্য) হিসেবে মূলত রাসূল সা. এর দেখানো ও সাহাবায়ে কেরামের অনুসৃত পন্থায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদাতে আত্মনিয়োগ করতে হবে। এভাবেই আমরা আল্লাহর করুণা পেতে পারি আর আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেই কেবলমাত্র আমাদের প্রকৃত সফলতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, করোনার মত ছোট্ট একটি ভাইরাসের কাছে আজ দুনিয়ার বড় বড় রাষ্ট্র সহ সকলেই হার মেনে যাচ্ছে। এটা থেকেও স্পষ্ট প্রতীয়মান হয় যে, সমগ্র বিশ্বের মালিক মহান আল্লাহ তা’য়ালা। আসমান জমিনের সমগ্র কর্তৃত্ব ও রাজত্ব্য একমাত্র তারই। সেই মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি পাওয়ার জন্যই আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের রুকন (সদস্য) হিসেবে আমার কি দায়িত্ব? দায়িত্বের দাবী যথাযথভাবে আমি পালন করতে পারছি কিনা এ উপলব্ধি প্রত্যেক রুকন (সদস্য) কে করতে হবে। আমাদের উপলব্ধি এবং জবাবদিহির চেতনা যদি লালন করতে না পারি তাহলে আমি শপথের একজন কর্মী হিসেবে সে দাবী পূরণে ব্যর্থ। সংগঠনের শপথের বা কমিটমেন্টের জনশক্তি হিসেবে আমাদেরকে সংগঠন নির্ধারিত সময় পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ের দাবী হিসেবে একজন রুকনকে অবশ্যই তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে এবং নিজের ম্যানেজমেন্ট কোয়ালিটিকে আরও সমৃদ্ধ করতে হবে। পেশাগত ও ব্যাক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠনের পক্ষ থেকে যে সব কর্মসূচী আসবে সেগুলোতে নিজেদের সম্পৃক্ত করতে হবে। যেন নিজেকে মানবসম্পদে পরিণত করার মধ্য দিয়ে দুনিয়ার পরিবর্তন সাধন করার যোগ্যতা অর্জন এবং পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে যাবতীয় কর্মতৎপরতা বজায় রাখা যায়। তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনে ঈমানদারদেরকে সকল বিভ্রান্তির মোকাবেলায় একটি ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।

Next Post
শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের অবদান এবং ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ

শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের অবদান এবং ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী: আদর্শ, নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক
  • আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে মাননীয় বিরোধীদলীয় নেতার সফর
  • জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক YAMADA Tetsuya এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
  • জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত