ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সাবেক আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাবেক আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মকবুল আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৩ এপ্রিল প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন,

“বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব মকবুল আহমাদ ১৩ এপ্রিল বেলা ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তাঁর ইন্তিকালে আমরা একজন যোগ্য ও দরদি অভিভাবককে হারালাম। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

জনাব মকবুল আহমাদ ছিলেন আল্লাহর পথের একজন আহবানকারী, দাঈ ইলাল্লাহ এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর অত্যন্ত সহজ-সরল জীবন-যাপন ও দাওয়াতী চরিত্র মানুষকে বিমোহিত করতো।

তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তাঁর এলাকায় অনেক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এগুলোর মাধ্যমে তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং যখনই কোথাও কোনো অসহায় মানুষের খবর পেতেন তখনই তাদের যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করতেন।

দেশের বৈরি রাজনৈতিক পরিস্থিতিতে তিনি একজন যোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সংগঠনের দুর্দিনে তিনি দ্বীনের যে কঠিন জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন তা তাঁকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখবে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব ও একজন উদার মনের রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষ তাঁকে সবসময় শ্রদ্ধার সাথে স্মারণ করবে।

আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লার কাছে কায়মনোবাক্যে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। তাঁকে সিদ্দিকীন সালেহীনদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে শহীদ হিসেবে কবুল করুন।

আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, অত্মীয়-স্বজন, সুধী-শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

Next Post
জাহান আরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জাহান আরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত