ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিশ্বের যেকোন প্রান্ত থেকে সক্রিয় থাকার প্রত্যয় নিতে হবে

- ডা. শফিকুর রহমান

ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিশ্বের যেকোন প্রান্ত থেকে সক্রিয় থাকার প্রত্যয় নিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ইসলাম ও মুসলিম বিশ্ব বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছে। পবিত্র রমজান ও ঈদের দিনেও মুসলমানদেরকে রক্তে রঞ্জিত হতে হয়েছে। আমরা যখন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করেছি সেই মুহুর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমান শাহাদাতের অমিয় সুধা পান করেছে। মজুলম ফিলিস্তিনিদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলছে ফিলিস্তিনবাসীর সাহায্যে জামায়াতের নেয়া উদ্যোগে সাধ্যমত সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আল্লাহ পাক সবকিছু করে ফেলছেন কি না সেটা জিজ্ঞাসা করবেন না, তবে সাধ্যমত চেষ্টা করছেন কি না তার জবাব প্রত্যেককে মহান মাবুদের নিকট দিতে হবে। বিশ্বের যেখানে যে অবস্থায় থাকুন না কেন দ্বীনি জামায়াতের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহবান জানিয়ে আমীরে জামায়াত বলেন, আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে মা’বুদের দরবারে। যাবার আগে সামান সংগ্রহ করতে হবে। আল্লাহ ভীতি অর্জনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে। তাহলে ইহকালিন সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রাত ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান রাত ১২টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, মালোয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চার শতাধিক সাবেক ছাত্রনেতা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালীভাবে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর (উত্তর) এর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে থেকে অংশ নেন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ (কানাডা থেকে), সাবেক ছাত্রনেতা ডা. এহতেশামুল হক শাহীন ( মালোয়েশিয়া থেকে), বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা (দক্ষিণ) এর সাবেক নায়েবে আমীর মতিউর রহমান (যুক্তরাষ্ট্র থেকে), ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদ( যুক্তরাজ্য থেকে) আলোচনায় অংশ নেন। এছাড়া জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন হচ্ছে চিরস্থায়ী জীবন যাপনের পথ। এই পথ থেকে নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। যেখানে থাকেন কেন ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় থেকে দ্বীনের সুমহান আলো বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহাদাতের নজরানা পেশ করেছে। শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে। এই মাটি থেকে ইসলামী আন্দোলকে নিশ্চিহ্ন করার কোন ষড়যন্ত্র সফল হবেনা। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।

Next Post
মাওলানা আবদুল লতিফের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা আবদুল লতিফের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত