ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ইসলামের জীবন পদ্ধতি, নিয়ম ও বিধি-বিধান অনুযায়ী নিজের জীবন, দেশ ও জাতি গঠন করতে হবে

যশোর-কুষ্টিয়া অঞ্চলের শিক্ষাশিবিরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ইসলামের জীবন পদ্ধতি, নিয়ম ও বিধি-বিধান অনুযায়ী নিজের জীবন, দেশ ও জাতি গঠন করতে হবে

কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা অঞ্চলের সকল উপজেলা ও থানা শাখার কর্মপরিষদ সদস্যদের নিয়ে ২৮ ও ২৯ মে দুই দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসেন। শিক্ষাশিবিরের শেষ দিন ২৯ মে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত একটি সুশৃঙ্খল ও মানবকল্যাণে নিয়োজিত সংগঠনে শামিল হওয়ার সুযোগ লাভ করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল-হামদুলিল্লাহ। রাসূল সা. এর দেখানো ও সাহাবায়ে কেরামের অনুসৃত পন্থায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদাতে আত্মনিয়োগ করতে হবে। এভাবেই আমরা আল্লাহর করুণা পেতে পারি। আর মহান আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেই কেবলমাত্র আমাদের প্রকৃত সফলতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা শপথের কর্মী। আল্লাহর গোলামী করার জন্য আমরা আত্ম-নিবেদিত। এজন্য কুরআনের বিধানের আলোকে নিজেকে তৈরী করে দেশ, সমাজ ও জাতি গঠনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।

আমীরে জামায়াত আরো বলেন, ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো অপর ভাইকে প্রাধান্য দেওয়া। যে সমাজে পারস্পরিক জীবনে অপরকে প্রাধান্য দেওয়া হয়, সে সমাজের পরিবেশ বিঘ্নিত হতে পারে না। ইসলামী আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হলো নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের কথার সাথে কাজের মিল থাকতে হবে। যারা কথা অনুযায়ী কাজ করে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সমাজেও তাকে ঘৃণার চোখে দেখা হয়।”

এ শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আযাদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, জনাব আবদুল মতিন ও মাওলানা আশেক এলাহী এবং কুষ্টিয়া জেলা শাখা জামায়াতের আমীর অধ্যক্ষ একেএম আলী মহসিন, ঝিনাইদহ জেলা শাখা জামায়াতের আমীর জনাব আলী আযম মোঃ আবু বকর, চুয়াডাঙ্গা জেলা শাখা জামায়াতের আমীর জনাব আনোয়ারুল হক মালিক ও মেহেরপুর জেলা শাখা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মুহাম্মাদ মাহবুবুল আলম।

Next Post
সিলেটে ভূমিকম্পঃ মহান আল্লাহ্‌ প্রিয় দেশ ও জাতিকে রক্ষা করুন

সিলেটে ভূমিকম্পঃ মহান আল্লাহ্‌ প্রিয় দেশ ও জাতিকে রক্ষা করুন

সাম্প্রতিক

  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়
  • গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি, কোনো দলীয় দাবি নিয়ে নয়
  • আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও লুটপাট বন্ধের জন্য আন্দোলন করছি
  • তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত