ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জনাব মুহাম্মাদ শাহজাহান ও জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

জনাব মুহাম্মাদ শাহজাহান ও জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতের আমীর জনাব মুহাম্মাদ শাহজাহান এবং সেক্রেটারি জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে গত ২৯ আগস্ট রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ ৩০ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে পরিকল্পনা বর্তমান কর্তৃত্ববাদী সরকার শুরু করেছে তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতের আমীর জনাব মুহাম্মাদ শাহজাহান এবং সেক্রেটারি জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার মিথ্যা প্রচারণা চালাচ্ছে। পুলিশের এ ধরনের অপপ্রচারের কোন ভিত্তি নেই। বিনা কারণেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।

বিগত ১০ বছর যাবতই সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তা সত্ত্বেও আল্লাহর রাহমাতে জামায়াতে ইসলামী সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জমিনে টিকে আছে। নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ও নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে কোন ইসলামী আদর্শবাদী দলকে একেবারেই নেতৃত্বশূন্য করা যায় না। এ বাস্তব সত্যটি কর্তৃত্ববাদী সরকারের বুঝা উচিত। কোন কর্তৃত্ববাদী সরকারই বিরোধী দল ও জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জুলুম-নির্যাতনের পরিণতি কখনো সরকারের জন্য শুভ হয় না। তাই অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

জনাব মুহাম্মাদ শাহজাহান ও জনাব নজরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post

অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামের ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত