ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মিশরে অন্যায় ও প্রহসনমূলক বিচারে ফাঁসি কার্যকর করা থেকে বিরত ও তাদের মুক্তি দেয়ার আহবান

মিশরে অন্যায় ও প্রহসনমূলক বিচারে ফাঁসি কার্যকর করা থেকে বিরত ও তাদের মুক্তি দেয়ার আহবান

মিশরের সামরিক শাসক কর্তৃক ইখওয়ানুল মুসলিমিনের সদস্য, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের ফাঁসি কার্যকর করা থেকে বিরত ও তাদের মুক্তি দেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২ জুলাই এক বিবৃতিতে বলেন,

“মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেণ্ট ড. মুরসিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে বর্তমান সামরিক শাসক ২০১৩ সালে ক্ষমতা দখল করার পর থেকে বিচারের নামে প্রহসনের আয়োজন করে ইখওয়ানুল মুসলিমীন, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, চিন্তাবিদ ও মানবাধিকার কর্মীদেরকে মৃত্যুদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করে। আমরা লক্ষ্য করছি, ২০১৩ সালের বিভিন্ন মামলায় ১৮৩ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। এই বছর পবিত্র রমজান মাসে অত্যন্ত নির্দয় ও নিষ্ঠুরভাবে তাদের মধ্য থেকে ১৭ জনের ফাঁসি কার্যকর করা হয়। সামরিক শাসক এদের মধ্যে আরো ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মর্মে বিশ্ব সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। মিসর সরকারের এ পদক্ষেপে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

এ সব ব্যক্তিগণ মিশরে ইসলামী আদর্শ, দ্বীনি চেতনার ভিত্তিতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাদের একমাত্র অপরাধ তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী শাসকের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে, মিশরের সামরিক শাসক একের পর এক ইসলামী নেতা ও ইসলামী চিন্তাবিদদের ফাঁসি দিয়ে মুসলিম বিশ্বের তরুণ যুব সমাজসহ সর্বস্তরের মানুষের হৃদয়ে যে আঘাত দিচ্ছেন, তাতে চরমপন্থাকেই প্ররোচিত করা হবে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও কথা বলার সুযোগ কেড়ে নেওয়া হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে।

আমরা মিশরের মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা থেকে বিরত থাকার ও অবিলম্বে তাদের মুক্তি দেয়ার জন্য মিশর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং গণতন্ত্রকামী সংগঠন ও সংস্থাসমূহকে এই অন্যায় ও প্রহসনের বিচারের নামে দেয়া ফাঁসি কার্যকর করা থেকে বিরত রাখার জন্য আমরা মিশর সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Next Post
আবারও ফিলিস্তিনে ইসরাঈলের বর্বর হামলা…

আবারও ফিলিস্তিনে ইসরাঈলের বর্বর হামলা...

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত