ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহবান

সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহবান

দেশে বিদ্যমান করোনা পরিস্থিতিতে সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ জুলাই এক বিবৃতি প্রাদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “দেশে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন লোক মৃত্যুবরণ করছে এবং আক্রান্তের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৪ জুলাই পর্যন্ত করোনা ভাইরাসে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন আক্রান্ত এবং ১৫ হাজার ৬৫ জন মারা গেছেন। হাসপাতাল গুলোতে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে।

করোনা ভাইরাস সম্পর্কে প্রচলিত বিভিন্ন বক্তব্য থাকলেও এটি মূলত আমাদের কৃতকর্মেরই ফল। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, ‘মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে অন্তরীক্ষে বিপর্যয়-বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এগুলো তাদেরই হাতের উপার্জন, মহান আল্লাহ অশুভ কর্মের কারণে তাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করান, যেন তারা নিজেদেরকে সংশোধন করে আল্লাহর নির্দেশিত পথে ফিরে আসে।” (আর রূম-৪১)

অর্থাৎ এ পৃথিবীতে যত বিপদ-আপদ আপতিত হয় তা কেবল মানুষের কর্মফলের কারণেই হয়ে থাকে। তাই আমাদের উচিত হবে সকল পাপ-পঙ্কিলতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করে এক আল্লাহর দিকে ফিরে আসা এবং পরিপূর্ণভাবে তাঁর বিধান মেনে চলার জন্য সর্বাত্মক প্রচেষ্ট চালানো। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এই কঠিন বিপদ থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা।

করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে দেশে নিম্ন আয়ের মানুষের মাঝে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেনা, কাজ করতে পারছেনা, তারা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। আয় উপার্জন বন্ধ হয়ে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

গত ১ জুলাই থেকে দেশে কঠোর লকডাউন চলছে। জীবন-জীবিকার প্রয়োজনে অনেকেই রাস্তায় বের হতে বাধ্য হচ্ছেন। রাস্তায় বের হওয়া এসকল সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে হয়রানি করছে। অনেককে গ্রেফতার আবার কাউকে জরিমানাসহ বিভিন্ন শাস্তি প্রদান করা হচ্ছে।

জনগণের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি এবং করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য আমি সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
মাওলানা ইউনুছ আনছারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা ইউনুছ আনছারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত