ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ বজলুর রহমান বাচ্চুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ বজলুর রহমান বাচ্চুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ বজলুর রহমান বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে ১৩ জুলাই সকাল ৮টায় ৬৮ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ জুলাই বাদ মাগরিব জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ বজলুর রহমান বাচ্চুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৪ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্জ বজলুর রহমান বাচ্চুর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন এবং বহু সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে মানুষের সেবা করে গিয়েছেন। তিনি আজীবন ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করেছেন এবং দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহাঃ বাবর, বরিশাল পূর্ব জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল পশ্চিম জেলা জামায়াতের আমীর মাস্টার আবদুল মান্নান, নায়েবে আমীর সাইয়েদ আহম্মদ খান বাচ্চু, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারী ড. মাহফুজুর রহমান, পশ্চিম জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান ও হোসাইন ইবনে আহমদ, মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মোঃ শহিদুল ইসলাম, মাওঃ জয়নাল আবেদীন, এ্যাডভোকেট শাহে আলম গভীর শোক প্রকাশ করে বলেন, ব্যক্তিগত জীবনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ বজলুর রহমান বাচ্চু একজন সফল মৎস্য ব্যবসায়ী এবং বরিশাল মৎস্য আড়ৎদার সমিতির সহসভাপতি ছিলেন। তিনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বরিশাল আল-ফারুক সোসাইটির সেক্রেটারী এবং মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য, কিশোর মজলিশের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

বিবৃতিতে তারা আরো বলেন, মরহুম বজলুর রহমান বাচ্চু বরিশালে ইসলামী আন্দেলনের একজন প্রেরণার বাতিঘর ছিলেন। তিনি একাধারে ইসলামের দায়ী, লেখক, গবেষক ও নিবেদিতপ্রাণ দক্ষ সংগঠক ছিলেন। ব্যক্তি জীবনে তার আমল এবং চারিত্রিক বৈশিষ্ট্য ছিল অনুসরণীয়। আমরা একজন নিবেদিত প্রাণ দ্বীনের দায়ী এবং অভিবাভককে হারালাম। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মরহুমকে মহান আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার সামর্থ দান করেন তার জন্য এ দোয়া করছি।

Next Post
আসন্ন কুরবানীতে দেশবাসীর কাছে আন্তরিক আহবান…

আসন্ন কুরবানীতে দেশবাসীর কাছে আন্তরিক আহবান...

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত