ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ডেঙ্গুজ্বর থেকে পরিত্রাণ লাভের জন্য ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেঙ্গুজ্বর থেকে পরিত্রাণ লাভের জন্য ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য আগামীকাল ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও সাহায্য কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১ আগস্ট’১৯ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজধানী ঢাকাসহ সারা দেশে এডিস মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে শতর্ক হতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে ও এডিস মশা ধ্বংস এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

এ পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ জনের অধিক সংখ্যক লোক ইন্তেকাল করেছেন। দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ হাজারের অধিক সংখ্যক লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। প্রতি মিনিটে ১জন করে লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন। দেশের জনগণের মধ্যে আতংক বিরাজ করছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ লাভ করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ২ আগস্ট শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছিঃ-

১) এডিস মশাসহ সকল মশার আবাসস্থল ধ্বংস করতে হবে;
২) বাড়ির আশ-পাশে অবস্থিত খাল, পুকুর, ডোবা, নালা-নর্দমা ইত্যাদি থেকে কচুরিপানাসহ সকল আগাছা ও ময়লা আবর্জনা তুলে ফেলতে হবে এবং ঝোঁপ-ঝাড় কেটে পরিস্কার করতে হবে;
৩) বাড়ী-ঘরে সকাল-সন্ধ্যা দু’বেলা ধূপ জ্বালাতে হবে; 
৪) বাড়ি-ঘর, বাগান, উঠান এবং এর চার পাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;
৫) ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা, ভাঙ্গা হাড়ি-পাতিল, বালতি- কনটেইনার ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে নজর দিতে হবে। ঐ সব পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে সে দিকে দৃষ্টি রাখতে হবে;
৬) এসি ও ফ্রিজের পানি নিয়মিত অপসারণ করতে হবে;
৭) যে সমস্ত ডোবা ও নালা-নর্দমায় মাছ বা পানিতে বসবাসকারী কোন প্রাণী নেই সেখানে নিয়মিত ঔষধ ছিটিয়ে মশার লার্ভা ধ্বংস করতে হবে;
৮) দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে;
৯) সামাজিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর পাশে দাঁড়াতে হবে। সর্বোপরি জ্বরে আক্রান্ত হলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে;
১০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সর্বাত্মকভাবে সাহায্য ও সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে;
১১) ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী এবং তাদের পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করে তাদের আতংকিত না হওয়ার জন্য পরামর্শ ও শান্ত্বনা দিতে হবে।

ডেঙ্গুজ্বরের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত উপরোক্ত সপ্তাহ ব্যাপী কর্মসূচি সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের রাহমাত ও সাহায্য কামনা করে বিগলিত চিত্তে কায়মনো বাক্যে দোয়া করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
ইসরাইল হোসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ইসরাইল হোসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত