ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক বজ্রপাতে ২০ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক বজ্রপাতে ২০ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ব্যাপক বজ্রপাতে ২০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৪ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “০৪ আগস্ট দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জনসহ মোট ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

এদিকে কিশোরগঞ্জের নিকলীতে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শোকবাণীতে তিনি আরো বলেন, বজ্রপাতে মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আমি নিহত ও আহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি মহান আল্লাহ তায়ালার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বজ্রপাতের এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জোনের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Next Post
আবারো নারায়ণগঞ্জের রুপগঞ্জ চামড়া ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আবারো নারায়ণগঞ্জের রুপগঞ্জ চামড়া ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত