ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে

নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আমীরে জামায়াত

মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে

করোনার ভয়াবহতা পৃথিবীকে বিপর্যস্ত করে তুলেছে । করোনায় এ পর্যন্ত সারা বিশ্বে চুয়াল্লিশ লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। মানুষ আজ বড়ই অসহায়। আমরা অবাক হয়ে দেখি যে, দুর্যোগকালেও জুলুম-নির্যাতন থামেনি, লুটপাট কমেনি, অসহায় মানুষের পাশে সরকার যথার্থভাবে পাশে দাঁড়ায়নি। মিথ্যা মামলায় জড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। এসব থেকে মুক্তি পেতে হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মহানবী (ﷺ) সহ সকল নবীদের কে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য প্রেরণ করেছেন। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নবীগণ ইসলামী আন্দোলন করেছেন। সর্বশেষ প্রিয় নবী (ﷺ) মদীনায় ইসলাম কায়েমের মাধ্যমে মানবতাকে গোলামীর নাগপাশ থেকে মুক্ত করেছেন। এ জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। নরসিংদী জেলা শাখা জামায়াতে ইসলামী কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বক্তৃতা দানকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জনাব আব্দুল জাব্বার ।

আমীরে জামায়াত বলেন, ইসলামী জীবনাদর্শের কোনো ক্ষয় নেই। কোনো প্রতিবন্ধকতা এর গতি রোধ করতে পারে না। আমরা ঈমানের মজবুতি নিয়ে এগিয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী হয়ে যাবেন। তিনি করোনা মহামারিতে মানুষের পাশে থেকে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানান।

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যিনি দাওয়াতে দ্বীনের কাজ করবেন, তাঁকে শাহাদাতে হকের সাক্ষী হতে হবে। কথায় ও কাজে মিল থাকতে হবে। দুনিয়ার রঙে রঙীন না হয়ে বরং আল্লাহর রঙে জীবনকে সাজাতে হবে। রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে।

সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামী জীবন ব্যবস্থা আগামী দিনের বাস্তবতা। মানুষের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন আজ খুব প্রয়োজন।

বিশেষ অতিথি জনাব সাইফুল আলম খান বলেন, আমাদের পরিবারগুলো যেন শরীয়া অনুসরন করে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। চক্ষুশীতলকারী পরিবার গঠন করতে হবে। সন্তানদের ইসলামী আদর্শের উপর গড়ে তুলতে সচেষ্ট হতে হবে।

এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাহাবায়ে কেরামের (রাঃ) নজীর তুলে ধরে বলেন, তাঁরা অনুসরণযোগ্য শ্রেষ্ঠ মানুষ। তাদের ত্যাগ ও কুরবানী কিয়ামত পর্যন্ত মানুষকে অনুপ্রেরণা যোগাবে।

Next Post
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারের ধাক্কায় নৌকা ডুবিতে নিহতদের প্রতি শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারের ধাক্কায় নৌকা ডুবিতে নিহতদের প্রতি শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত