ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

শ্রমজীবী মানুষরা ইনসাফপূর্ণ ন্যায্য পাওনা ও মানবিক আচরণ থেকে বঞ্চিত

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরী সভাপতি-সাধারণ সম্পাদক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষরা ইনসাফপূর্ণ ন্যায্য পাওনা ও মানবিক আচরণ থেকে বঞ্চিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত থেকে জীবিকা নির্বাহ করে। শ্রমজীবী মানুষরা যেসকল পেশায় নিজেদের নিয়োজিত করে জীবন ও জীবিকা পরিচালনা করে নিঃসন্দেহে এই পেশাগুলো সমাজের অন্য পেশার তুলনায় কঠিন পেশা। এতদ্বসত্ত্বেও শ্রমিকরা শ্রমের বিনিময়ে হাড়ভাঙা পরিশ্রম করে রক্ত ঝরা পয়সা নিয়ে যখন ঘরে ফিরে তখন তাদের নুন আনতে পান্তা ফুরায়। স্পষ্টত্ব আমাদের দেশে শ্রমিকরা দুইটি ক্ষেত্রে ইনসাফ থেকে বঞ্চিত হচ্ছে। একটি হচ্ছে শ্রমের বিনিময়ে ন্যায্য পাওনা। দ্বিতীয়টি হচ্ছে কর্মক্ষেত্র ও সমাজে তাদের সাথে মানবিক আচরণ করা হয় না।

তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত “জেলা ও মহানগরী সভাপতি-সাধারণ সম্পাদক সম্মেলন-২০২১” এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় এই সময় মূল মঞ্চে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, লস্কর মোঃ তসলিম, কবির আহমদ, মুজিবুর রহমান ভূইয়া ও দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম বলে মালিক-শ্রমিক পরস্পরের ভাই। একে অন্যের অঙ্গ। একটি অঙ্গ ক্ষতিগ্রস্থ হলে সারা দেহে তার খারাপ প্রভাব পড়ে। এক্ষেত্রে মালিকপক্ষের দায়িত্ব হচ্ছে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া। শ্রমিকের সাধ্যের উপযোগি কাজ প্রদান করা। অন্য দশজন নাগরিকের ন্যায় শ্রমিককে তার প্রাপ্য নাগরিক সুবিধাগুলো দেওয়ার ব্যবস্থা করা। মালিক শ্রমিককে বলবে এই কল-কারখানা আমার একার নয় এখানে তোমাদেরও হক রয়েছে। এসো আমরা পরস্পর ভাই ভাই হয়ে কারখানার উন্নতির পথে নিয়ে যাই। কেননা কারখানার উন্নতির সাথে তোমার আমার জীবন-জীবিকা জড়িত। এই ঘোষণা যেসব মালিক ভাইয়েরা দিতে পারবেন তাদের কারখানায় শ্রমিক অসন্তোষ হবে না। দুষ্ট চক্র দ্বারা প্রভাবিত হয়ে শ্রমিকরা নিজ কারখানায় আগুণ দিবে না। বরং কারখানার উন্নতির জন্য নিজেদের সর্বস্ব নিয়োগ করবে।

তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা জুলুম পছন্দ করেন না। সেজন্য তিনি নিজের ওপর জুলুম হারাম করেছেন। একই সাথে এক সৃষ্টির ওপর অন্য সৃষ্টির জুলুম হারাম করেছেন। আমাদের দেশে শ্রমিকদের ওপর সবচেয়ে বেশী জুলুম করা হয়। এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। কেননা আল্লাহর কাছে সকল মানুষের মর্যাদা সমান। তিনি সকলকে গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। যারা আল্লাহর নৈকাট্য লাভের আশায় তার গোলামী করবে তাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন। আর যারা ইবলিশ শয়তানের মত আত্ম অহংকার করে আল্লাহর দেওয়া বিধি-বিধানকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং আমাদের সকলকে চির কল্যাণের পথে নিজেদের অগ্রসর করার পাশাপাশি দুনিয়ার শ্রমজীবী মানুষসহ সকল জাতি গোষ্ঠীকে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, আমাদের দেশের শ্রমজীবী মানুষরা সহজ সরল প্রকৃতির। তাদের সরলতার সুযোগ নিয়ে একশ্রেণীর মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী শ্রমনীতি প্রয়োগ সময়ের অনিবার্য দাবী। কেবল মাত্র ইসলামী শ্রমনীতি বহাল থাকলে মালিক-শ্রমিক উভয় পক্ষ উপকৃত হবে।

Next Post
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নিকট ফেরত দেওয়ার আহবান

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নিকট ফেরত দেওয়ার আহবান

সাম্প্রতিক

  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়
  • আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক আন্ডার সেক্রেটারি মি. অ্যালবার্ট টি. গম্বিস-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এর সৌজন্য সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত