ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মিয়া গোলাম পরওয়ারসহ নেতৃবৃন্দকে ২ দিনের রিমাণ্ডে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-ডা. শফিকুর রহমান

মিয়া গোলাম পরওয়ারসহ নেতৃবৃন্দকে ২ দিনের রিমাণ্ডে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ ৫ জনকে ২ দিনের রিমান্ডে নেওয়া ও দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১২ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত ৬ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। ৭ সেপ্টেম্বর তাদেরকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাদেরকে আদালতে হাজির করা হয় এবং আরো ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার থেকে আজ পর্যন্ত ৬ দিন যাবত জামায়াতের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাযতে রয়েছেন। তারা সকলেই সম্মানিত ব্যক্তি। এর মধ্যে ২ জন সাবেক জাতীয় সংসদ সদস্য। একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। অন্যান্যরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও সম্মানিত। তাদের সম্মান ও মর্যাদার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করে ও হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করে রিমান্ডে নিয়ে তাদের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করা হয়েছে। বার বার রিমান্ড দেওয়ার ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুসরণ না করে আজ আবারও তাদেরকে রিমান্ডে নেওয়ায় আমরা উদ্বিগ্ন। সরকার জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় নিপীড়ণের পথ গ্রহণ করেছে।

পুলিশ ১১ সেপ্টেম্বর রাতে রংপুর মহানগরী শাখার সেক্রেটারি জনাব ওবায়দুল্লাহ সালাফিকে, ১২ সেপ্টেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভা শাখার নায়েবে আমীর জনাব রফিকুল ইসলামসহ ২ জনকে এবং ৯ সেপ্টেম্বর খুলনা থেকে ২ জনকে এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আমরা সরকারের এই গ্রেফতার ও আইনবহির্ভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্র হরণ করে জুলুম-নিপীড়ণ চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। জনগণ সরকারের জুলুম নিপীড়ণে অতিষ্ঠ।

আমরা জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের রিমান্ড বাতিল করে অবিলম্বে সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
মোছাঃ হামিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মোছাঃ হামিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত