ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত পল্টনের ঘটনায় দেশের মানবতা হেরে গেছে

-ডা. শফিকুর রহমান

২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত পল্টনের ঘটনায় দেশের মানবতা হেরে গেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত ইতিহাসের এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকান্ডের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে একটি গভীর সংকট সৃষ্টি করা হয়েছিল। সেদিনের এই ঘটনাই বাংলাদেশের মানবতা হেরে গেছে। সেদিন শুধু আভ্যন্তরীণ ষড়যন্ত্র-ই নয় বরং বিদেশী শক্তিও দেশকে নিয়ে ভয়াবহ খেলায় লিপ্ত হয়েছিল। দেশপ্রেমিক নেতৃত্বকে স্বমূলে নির্মূল করা ছিলো তাদের মূল লক্ষ্য। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী সেই পরিকল্পণার অংশ হিসেবে আজ পুরো দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন দেশের সাধারণ মানুষের জন্য তো প্রতিটি দিন-ই হচ্ছে লগি-বৈঠার বর্বরতার ২৮শে অক্টোবর। দেশের প্রত্যেক নাগরিককে বুঝতে হবে জামায়াত নিয়ে সরকারের এত মাথা ব্যথার কারণ কি? আমরা বলতে চাই দেশপ্রেমিক নেতৃত্ব ও কর্মী তৈরীকে বাঁধাগ্রস্ত করতেই মূলত তারা এ বর্বর হামলা চালিয়েছিল। অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি ২৮ অক্টোবরের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া ও মুনাজাত করেন।

আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মুহা. আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, আব্দুস সালাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামের ইতিহাস থেকে উহুদের যুদ্ধের কথা মনে পড়ে যায়, যেখানে অনেক মুনাফিক যুদ্ধেই অংশগ্রহণ করে নাই। উহুদের যুদ্ধে বাতিল কাফের শক্তি কেবল সাধারণ মুসলমানদের টার্গেট করে নাই বরং প্রিয় নবী হযরত মুহাম্মাদ সা. সহ ইসলামী নেতৃত্বকে দুনিয়ার বুক থেকে মুছে দিতে চেয়েছিল। ঠিক ২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানী ঢাকার পল্টনেও বাতিল শক্তির টার্গেট ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা। দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে দেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে মুছে ফেলার ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল সেদিন। ২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিশেষ ভাবে সচেতন থাকতে হবে। মহান আল্লাহ আমাদের যাকে যতটুকু মেধা যোগ্যতা দিয়েছেন তার পূর্ণ ব্যবহারের মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। আমাদের যোগ্যতার সঠিক ব্যবহার করছি কিনা সেটাই মহান আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার নিকট থেকে জানতে চাইবেন। সেজন্য দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর প্রস্তুতি গ্রহণ করতে হবে।

২৮ অক্টোবরের নিহতদের শাহাদাত কবুলিয়াতের জন্য মহান আল্লাহ্‌র দরবারে দোয়া পরিচালনা করছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডির দিনে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দেশ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজ জীবন বাজি রেখে জমিন আঁকড়ে ছিলেন। সেদিন শুধু পল্টনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে শহীদ করা নয় বরং সেদিনের পর থেকেই মূলত বাংলাদেশ পথ হারিয়েছে। আজ তা স্পষ্ট হয়েছে, দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, নির্যাতিত নিপীড়িত জনগণ আজ চরম ভাবে বিপর্যস্ত। এখানে মানবাধিকার ভূলুণ্ঠিত। ২৮শে অক্টোবর ২০০৬ সালেই জামায়াত নেতৃবৃন্দের চোখের সামনে বাংলাদেশের একটা দুঃস্বপ্ন ভেঁসে উঠেছিল। গভীর ষড়যন্ত্রের বিষয়টি নেতৃবৃন্দ বুঝতে সক্ষম হয়েছিলেন। মূহুর্মুহু গুলি, বোমা ও লগি বৈঠার আক্রমণের মাঝেও সাহসিকতার প্রতিক হিসেবে জামায়াত নেতৃবৃন্দ সেদিন পল্টনে দাঁড়িয়ে ছিলেন। ২৮শে অক্টোবরের ধারাবাহিকতায় পিলখানা হত্যাকান্ডের মাধ্যমে দেশের সীমান্তকে অরক্ষিত করা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় ২৮শে অক্টোবরের শহীদেরা হবে আমাদের প্রেরণার উৎস। আমাদের শহীদ নেতৃবৃন্দ সহ সকল জীবন দানকারী সাহসী ভাইয়েরা হবেন আগামীর দেশ গঠনে অনুপ্রেরণা।

Next Post
আলহাজ্জ তোফাজ্জল হক মাস্টারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

আলহাজ্জ তোফাজ্জল হক মাস্টারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী: আদর্শ, নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক
  • আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে মাননীয় বিরোধীদলীয় নেতার সফর
  • জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক YAMADA Tetsuya এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
  • জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত