ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

নাহিদুল ইসলাম ও মুহাম্মাদ মতিউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

নাহিদুল ইসলাম ও মুহাম্মাদ মতিউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও নওগাঁ পূর্ব সাংগঠনিক জেলার পলিটেকনিক থানা শাখার সেক্রেটারি নাহিদুল ইসলাম ২০ বছর বয়সে এবং ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও নওগাঁ সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মাদ মতিউর রহমান ১৯ বছর বয়সে উভয়েই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁরা সাংগঠনিক প্রোগ্রাম শেষে বাড়ি ফিরছিলেন। নাহিদুল ইসলামকে ৫ জানুয়ারি সকাল ১১টায় এবং মুহাম্মাদ মতিউর রহমানকে বাদ জোহার বলিহার বাবলাতলীতে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

নাহিদুল ইসলাম ও মুহাম্মাদ মতিউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৫ জানুয়ারি ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, নাহিদুল ইসলাম ও মুহাম্মাদ মতিউর রহমান শহিদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ছিলেন। তাঁরা শিক্ষাঙ্গণে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি কোমলমতি সহপাঠীদের মা-বাবার চক্ষুশীতলকারী আদর্শ সন্তান, দেশের একজন দায়িত্বশীল ও ইসলামী চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় তাঁরা সাংগঠনিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে খুবই অল্প বয়সে চলে গেলেন। তাদের এই মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। আল্লাহ পাকের এই অমোঘ সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতেই হবে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি ও সমবেদনা জ্ঞাপন করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে সবরে জামিল দান করুন।

Next Post
যার যার জায়গায় সবাই মহান আল্লাহ

যার যার জায়গায় সবাই মহান আল্লাহ

সাম্প্রতিক

  • ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
  • মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে
  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়
  • গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি, কোনো দলীয় দাবি নিয়ে নয়
  • আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও লুটপাট বন্ধের জন্য আন্দোলন করছি
  • তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত