ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশ্বে ইসলামই পারে মানুষের মানবাধিকার সমুন্নত করে রাখতে – ডা. শফিকুর রহমান

ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশ্বে ইসলামই পারে মানুষের মানবাধিকার সমুন্নত করে রাখতে – ডা. শফিকুর রহমান

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমীরে জামায়াতের বিবৃতি

 

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ৯ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “১০ ডিসেম্বর সারা বিশ্বে ঘটা করে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হলেও বাংলাদেশসহ সারা বিশ্বেই মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে।

সারা বিশ্বে এমন এক সময় মানবাধিকার দিবস পালিত হচ্ছে যখন বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় চলছে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, সন্ত্রাস, নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, ঘুষ-দুর্নীতিসহ মানবাধিকার লংঘনের মচ্ছব। বাংলাদেশের মানুষ আজ তাদের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ করা ও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার থেকে চরমভাবে বঞ্চিত। এক কথায় দেশে মানুষের জানমাল ও ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই।

মিয়ানমার থেকে সে দেশের সরকার নাগরিকত্ব থেকে বঞ্চিত করে বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়ে গণহত্যা চালিয়ে ১১ লক্ষ রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দিয়েছে। তারা আজ মানবেতর জীবন-যাপন করছে। আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়ামেন, চীনের ঝিনঝিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর চলছে নির্যাতন ও গণহত্যা। ঐ সব দেশে অভ্যন্তরীণ এবং বিদেশী আগ্রাসন, সামরিক হামলা ও মানবাধিকার লংঘন বন্ধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইস এবং জাতিসংঘসহ সকল শান্তিকামী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আমি উদাত্ত আহবান জানাচ্ছি।

বিশ্বের কোথাও শান্তি নেই। সারা বিশ্বে চলছে অশান্তির সয়লাব। ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশ্বে ইসলামই পারে মানুষের মানবাধিকার সমুন্নত করে সারা বিশ্বে মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠা করতে। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মদিনায় তার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা করে যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তা সারা বিশ্বের মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে চিরদিন টিকে থাকবে। রাসূল (সা.) ও তার ৪ খলিফা মদিনা সনদ বাস্তবায়ন করে তাদের শাসনামলে আরব বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার যে উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন তা চিরদিন মানবজাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তাই ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশসহ সারা বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
আব্দুল হামিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

আব্দুল হামিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত