ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বর্তমান শিক্ষাব্যবস্থা দায়িত্বশীল জনগোষ্ঠী তৈরি না করে দায়িত্বহীন মানুষ তৈরি করেছে

কেন্দ্রীয় শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত “শিক্ষা বিস্তারে রাসূল (ﷺ) এর অবদান” শীর্ষক সেমিনারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বর্তমান শিক্ষাব্যবস্থা দায়িত্বশীল জনগোষ্ঠী তৈরি না করে দায়িত্বহীন মানুষ তৈরি করেছে

১৪ মার্চ ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত “শিক্ষা বিস্তারে রাসূল (ﷺ)-এর অবদান” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সচিব ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিমের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. আবদুর রব এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। উক্ত বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “অবশ্যই মানবজাতির শিক্ষা হতে হবে আল্লাহ তথা ওহী কেন্দ্রিক। মানুষ হয়ে মানুষের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই বৈষয়িক জ্ঞানের সাথে ওহীর জ্ঞানের সমন্বয় না থাকলে মানুষের প্রকৃত কল্যাণ করা যেমন সম্ভব নয়, তেমনি সমাজের অন্ধকারও দূর করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষা কারিকুলাম এমনভাবে তৈরি করা হয়েছে যে, তাতে দেশের মানুষের পক্ষে ওহীর জ্ঞান অর্জন করা খুবই দুষ্কর। অত্যন্ত সুকৌশলে এ দেশের মুসলিম জনগোষ্ঠীকে কুরআনের জ্ঞানার্জন থেকে দূরে রাখা হয়েছে। ফলে দেশের ভোগবাদী শিক্ষাব্যবস্থা মানুষকে সুশিক্ষিত করতে পারেনি। এই ধর্মহীন শিক্ষা ব্যবস্থা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা বাড়িয়েছে এবং সমাজকে অস্থির করে তুলেছে। বর্তমান শিক্ষাব্যবস্থা দায়িত্বশীল জনগোষ্ঠী তৈরি না করে দায়িত্বহীন মানুষ তৈরি করেছে।

আমীরে জামায়াত বলেন, হযরত আদম (আ.) থেকে শুরু করে মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবী-রাসূলগণ ওহীর জ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যুগে-যুগে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। তাঁরা ছিলেন স্ব-স্ব যুগে মানবজাতির মহান শিক্ষক। মহান আল্লাহ রাব্বুল আলামীন হযরত মুহাম্মাদ (ﷺ)-কে প্রত্যাদেশের মাধ্যমে ৪-দফা কাজ দিলেন। প্রথম দফায় তিনি মানবজাতিকে আল্লাহর বাণী তিলাওয়াত করে শুনিয়েছেন। যারা আল্লাহর বাণী কবুল করেছেন তাদেরকে তিনি ওহীর জ্ঞানের আলোকে তাদের কথা-কাজ ও চিন্তা-চেতনায় পরিবর্তন ঘটিয়ে সোনার মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন।

তিনি আরো বলেন, ওহীর জ্ঞানের মধ্যে মানবজাতির সকল মূল নীতি অন্তর্নিহিত রয়েছে। রাসূল (ﷺ) দুনিয়াবাসীকে সেই শিক্ষাই দিয়েছিলেন। তিনি যেমন দুনিয়াবী জ্ঞান শিখিয়েছেন, তেমনি শিখিয়েছেন আখিরাতের জ্ঞান। যে জ্ঞান দুনিয়াবাসীকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তিনি মানুষকে সমাজ, দেশ-রাষ্ট্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত জ্ঞানে যোগ্য করে তুলেছিলেন।

তিনি শিক্ষকদেরকে কুরআনের আয়াত স্মরণ করে দিয়ে বলেন, আপনাদেরকে কথা ও কাজে এক হতে হবে। আপনারা নিজেরা যেমন ওহীর জ্ঞান অর্জন করবেন ও মানবেন, সেই আলোকে জাতিকেও আলোকিত করবেন। তবেই আপনাদের দ্বারা এ জাতি উপকৃত হবে। এ জাতিকে পরিবর্তনের জন্য আমাদের-আপনাদেরকেই ইসলামী শিক্ষা বিস্তারের দায়িত্ব নিতে হবে। নিজেদেরকে জাতির সামনে সকল ক্ষেত্রে উত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। এটা করতে পারলেই ইসলামকে বিজয়ী করা খুব কঠিন হবে না, ইনশাআল্লাহ। তিনি মানবতার কল্যাণ, মুক্তি এবং সর্বাঙ্গীন সুখ-শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।”

Next Post
এএসএম রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

এএসএম রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত