ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে

জামায়াতে ইসলামী নাটোর জেলার রুকন সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, “বিশ্ববাসীর রহমত স্বরূপ মহান আল্লাহ আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ (সাঃ) কে দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি তাঁর জন্মস্থানকে খুব ভালোবাসতেন। আমাদেরকেও প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে এবং এদেশের প্রতিটি মানুষকে এক আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানাতে হবে। হযরত ইব্রাহিম (আঃ) যেমন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে কাফের মুশরিকদের কাছে মাথা নত না করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন এবং আল্লাহর জন্যই তাঁর প্রিয় সন্তানকে কোরবানি করতে কোনো দ্বিধাবোধ করেননি, তেমনি আমাদেরকেও শত বাধা-বিপত্তি এবং কঠিন পরিস্থিতিতেও ইসলামের উপর অবিচল থাকতে হবে। আমরা সদস্য (রুকন) হিসেবে শপথ নিয়েছিলাম আমাদের জানমাল আল্লাহর রাহে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। রুকনিয়াতের শপথের মাধ্যমে দুনিয়াবি কোনো চাওয়া-পাওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। সেজন্য বর্তমানে আমাদের বারবার চিন্তা করতে হবে আমরা শপথের পূর্ণ হক আদায় করতে পারছি কিনা কিংবা আমাদের দ্বারা শপথ ভঙ্গ হচ্ছে কিনা?”

আমীরে জামায়াত এজন্য সংগঠনের রুকনদেরকে নিম্নোক্ত পরামর্শ প্রদান করেন।

১। আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো যথাযথ ভাবে পালন করা।
২। প্রতিটি হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা।
৩। ভয়-ভীতির পরোয়া না করে দ্বীন প্রতিষ্ঠার কাজ করা।
৪। ভয় এবং বিনয়ের সাথে ইবাদত করা এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করা।
৫। আল্লাহর সৃষ্টি সকল মানুষকে সম্মান করতে হবে। সবাইকে ভালোবাসতে হবে এবং মানবতার কল্যাণে সবসময় কাজ করতে হবে।
৬। রাজনৈতিক মত-পার্থক্য আছে এমন ব্যক্তিদের সাথেও সম্মানজনক ব্যবহার করতে হবে।
৭। নিজ পরিবারের সদস্যদের তথা স্ত্রী-সন্তানদের শুধু দুনিয়াবি শিক্ষা নয় বরং ইসলামি আদর্শ এবং চরিত্র গঠনের শিক্ষা দিতে হবে।
৮। আল্লাহর রঙে নিজেদের রাঙাতে পারলেই এদেশে একদিন ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

তিনি ১৯ মার্চ শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার রুকন সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে এ সব কথা বলেন। নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমানের পরিচালনায় এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাদ্দিস আবদুল খালেক এবং নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী প্রমুখ।

Next Post
ইসলাম ও মানবতার প্রয়োজনে রুকনদের সর্বোচ্চ ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

ইসলাম ও মানবতার প্রয়োজনে রুকনদের সর্বোচ্চ ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত