ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বর্তমান সরকার শুধুমাত্র জামায়াত নয় জনগণের মৌলিক অধিকারও হরণ করছে

রাজশাহী মহানগরী জামায়াত আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আমীরে জামায়াত

বর্তমান সরকার শুধুমাত্র জামায়াত নয় জনগণের মৌলিক অধিকারও হরণ করছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভার্চুয়ালি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশে আজ সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়নি। বাংলাদেশ ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে। শুধু জামায়াতই নয়, জনগণ আজ সকল মৌলিক অধিকার থেকে বঞ্ছিত হচ্ছে। ১৯৭১সালের মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অবঃ) আব্দুল জলিলের লিখিত একটি বই “অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা” এতে লেখক যে কথা গুলো উপস্থাপন করেছিলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়ালি আলোচনা সভায় তিনি একথা বলেন। ভার্চুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর কেরামত আলী। আমীরে জামায়াত আরও বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল বলে যে কথাগুলি বারংবার বলা হয় কিন্তু এটা বলা হয়না যে, যুদ্ধ পরবর্তীতে ভারত ৯৩ হাজার সামরিক অস্ত্র-সরঞ্জাম তাদের দেশে লুট করে নিয়ে যায়। ১৯৭১ সাল পরবর্তী আওয়ামী সরকার মাত্র সাড়ে তিন বছরে দেশ পরিচালনায় কেন ব্যর্থ হলেন এবং কেন তাদের রক্ষীবাহীনি গঠন করতে হলো-বিষয়টি জনগনকে বিশেষ ভাবে ভাবতে হবে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ দলীয় করণ করা হয়েছে। আজ সত্যিকারের গণতন্ত্র নেই। জনগনের বাকস্বাধীনতা নেই। তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশের জামায়াতে ইসলামীর অফিস গুলি স্বৈরাচারী কায়দায় বন্ধ করে রেখে জোর-জুলুম করে এদেশ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করতে চায় আওয়ামীলীগ। কিন্তু কোন ভাবেই আর্দশবাদী এ দলটিকে নিশ্চিহ্ন করা যাবে না। কেয়ারটেকার সরকার প্রশ্নে দেশে বিচার বিভাগীয় যে অ্যামিকাশ কিউরি গঠিত হয়েছিল তাঁদের কোন সদস্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করণের কথা কখনও বলেনি। কিন্তু শেখ হাসিনা সরকার গায়ের জোরে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে। এটা ১৯৭৪ সাল পরবর্তী একদলীয় বাকশালের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে গড়ে তোলার আহবান জানান।

সভাপতির বক্তৃতায় ড.কেরামত আলী বলেন, দেশের স্বাধীনতার সুফল ভোগ করতে হলে আমাদের সবাইকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, দেশের জনগন আজ এ সরকারের হাত থেকে মুক্তি পেতে চাই। দেশের উন্নয়ন এর নামে দলীয় নেতা-কর্মীদের লুটপাটের যে কার্যকলাপ চলছে তা থেকে পরিত্রান পেতে জনগণের কল্যাণকামী সরকার কায়েম করতে হবে।

রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দীক হুসাইন, মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান, যুব বিভাগের সেক্রেটারী জসিম উদদীন সরকার প্রমূখ নেতৃবৃন্দ।

Next Post
মাওলানা আবু রায়হান হান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা আবু রায়হান হান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত