ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ডাঃ আহমেদ মাহী বুলবুলকে রহস্যজনকভাবে খুন…

-ডা. শফিকুর রহমান

ডাঃ আহমেদ মাহী বুলবুলকে রহস্যজনকভাবে খুন…

ডাক্তার আহমেদ মাহী বুলবুল ছিলেন একজন দন্ত চিকিৎসক। অতি সম্প্রতি ভোরবেলা ঢাকার মিরপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে প্রচার মাধ্যমে জানা যায়। মৃত্যুটি রহস্যজনক বলে জানা যাচ্ছে। যে পুলিশ কর্মকর্তা তার লাশের সুরতহাল করেছেন, তিনি বলেছেন- “তার একটি মোবাইল ছিনতাইকারীরা নিয়ে গেছে। অপর একটি এন্ড্রোয়েড মোবাইল, সোনার আংটি এবং নগদ ১২ হাজার টাকা ছিনতাইকারীরা নেয়নি”।

প্রশ্ন হলো- ছিনতাইকারী তাহলে কি জন্য ছিনতাই করে? ঐ কথিত নির্দিষ্ট মোবাইলটিই কি তাদের টার্গেট ছিলো? তা না হলে ছিনতাইকারীরা সম্পদ ছিনতাই করে নিয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তা হলো না।

জানা যায়, তিনি দন্ত চিকিৎসায় খুবই মানবিক ছিলেন। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসায়ও সম্পৃক্ত ছিলেন। তাহলে এখানে মৃত্যুটা কি ছিনতাইকারীর হাতে নাকি অন্য কিছু?

গত ২৪ মার্চ রাজধানীর রাজপথে সামিয়া আফরান প্রীতি নামে একজন নিরীহ কলেজ ছাত্রী আওয়ামী লীগের বিভিন্ন পক্ষের দ্বন্দ্বের বলি হয়ে (গুলিবিদ্ধ) দুনিয়া থেকে মার্মান্তিকভাবে বিদায় নিলো।

আইনশৃংখলা বাহিনী আর অসংখ্য টিভি ক্যামেরা নিরীহ নাগরিকদের নিরাপত্তা দিতে কি সম্পূর্ণ ব্যর্থ? ডা. আহমেদ মাহী বুলবুলের অবুঝ দুটি সন্তান, বিধবা স্ত্রী আর বৃদ্ধা মায়ের দায়িত্ব সরকারকেই নিতে হবে। রহস্যজনক এই খুনের যথাযথ কারণ অনুসন্ধান করে দোষীদেরকে শাস্তির আওতায় আদৌ কোনদিন আনা হবে কিনা মহান আল্লাহই ভালো জানেন। সাগর-রুনির কেইসসহ অসংখ্য নিরীহ বনি আদমের মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলোই তার সাক্ষী। তাই তো সেদিন সামিয়া আফরান প্রীতির মা-বাবা বলেছেন-“বিচার চাইবো কার কাছে? আমরা দুনিয়ায় কোন বিচার চাইনা”। ন্যায়বিচার উপেক্ষিত জনগণের অন্তরের গভীর বেদনার প্রতিধ্বনি প্রীতির মা-বাবার এ বক্তব্য।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
দারিদ্রতা বিমোচনে যাকাত ব্যবস্থার বিকল্প নেই

দারিদ্রতা বিমোচনে যাকাত ব্যবস্থার বিকল্প নেই

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত