ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আল্লামা সাঈদীসহ কারাবন্দী সকল নেতা-কর্মীদের মুক্তি দিয়ে পরিবারের সাথে সাওম পালনের ব্যবস্থার আহবান

-ডা. শফিকুর রহমান

আল্লামা সাঈদীসহ কারাবন্দী সকল নেতা-কর্মীদের মুক্তি দিয়ে পরিবারের সাথে সাওম পালনের ব্যবস্থার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডলসহ আটক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীদের মুক্তি দিয়ে পরিবারের সাথে মাহে রমাদানের সাওম পালনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০২ এপ্রিল ২০২২ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “প্রায় ১২ বছর যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আটক রয়েছেন। বর্তমানে তার বয়স ৮৪ বছর। বয়সের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। চলাফেরা, ওঠা-বসা করতে তাঁকে অপরের সহযোগিতা নিতে হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম প্রায় ১০ বছর যাবত কারাগারে আটক আছেন। তিনিও নানা জটিল রোগে আক্রান্ত। চলাফেরা, ওঠা-বসা করা তাঁর জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। সাতক্ষীরার জননন্দিত নেতা ও সাবেক এমপি বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডল ৭ বছর যাবত কারাগারে বন্দি রয়েছেন। বন্দি জীবনে তিনি হারিয়েছেন তার পুত্রকে। ৭২ বছর বয়স্ক এ বয়োবৃদ্ধ নেতা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ সারাদেশে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে।

সরকার দেশের আলেম-উলামা ও ইসলামী ব্যক্তিদেরকে দীর্ঘ দিন যাবত কারাগারে আটক রেখেছে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন। সরকার তাদেরকে আটক রাখায় বিভিন্ন মসজিদের মুসল্লীগণ তাদের ইমামতিতে সালাত আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমাদানের আগমন ঘটেছে। পবিত্র রমাদান মাসে জুলুম-নিপীড়ন, অন্যায়-অবিচার বন্ধ করে সকল বন্দি নেতাকর্মীদের মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে পরিবারের সাথে সিয়াম পালনের সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামীন যে মাসে রহমতের বারিধারা বর্ষণের ঘোষণা দিয়েছেন, সেই মাসে কোনো জালিম সরকারের জুলুম পরিচালনা করে আল্লাহর গোলামদের কষ্ট দেওয়ার কোনো এখতিয়ার নেই।

আমরা সকল ধরনের জুলুম-নিপীড়ন বন্ধ করে পবিত্র রমাদানের সূচনালগ্নে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, জনাব এটিএম আজহারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডল, মাওলানা আনম শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
মোঃ আবু তালহার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মোঃ আবু তালহার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত