ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মহান আল্লাহর শাস্তির ভয়ে দায়িত্ব সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে

-ডা. শফিকুর রহমান

মহান আল্লাহর শাস্তির ভয়ে দায়িত্ব সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে

১৩ মে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান মেহমান হিসেবে ভার্চুয়াল প্লাট ফর্ম-এ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিভাগীয় কমিটির সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অঞ্চল টিম সদস্য জনাব আফতাব উদ্দিন মোল্লা, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও টিম সদস্য মাওলানা আবদুল খালেক, অঞ্চল টিম সদস্য এড. আবদুল বাতেন, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা জেলা আমীর জনাব আবদুল করিম, পঞ্চগড় জেলা আমীর জনাব ইকবাল হোসাইন, লালমনিরহাট জেলা আমীর জনাব আতাউর রহমান প্রমুখ।

প্রধান মেহমান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আল্লাহর নিয়ামাতের কথা স্মরণ করে বেশি বেশি শুকর আদায় করুন। মহান রবের রহমত ছাড়া বিজয় সম্ভব ছিল না। জনপ্রতিনিধিদের কাজটি খুবই ভারী, কঠিন ও শ্রেষ্ঠ কাজ। তিনি বলেন, আল্লাহর শাস্তির ভয়ে হযরত ওমর রা. এর দায়িত্বানুভূতি ছিল এ রকম- তিনি (ওমর রা.) বলেন, আমি যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই এবং ফোরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে আমার কী হবে?’ তাই আপনারা দায়িত্ব সম্পর্কে খুবই সতর্ক থাকবেন।

কোনো অনৈতিক কাজে যুক্ত হবেন না। জনগণের টাকা যেন আত্মসাৎ না হয় সেদিকে নজর রাখতে হবে। আপনাদের দ্বারা কোনো অসৎ কাজ যেন না হয়, সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন। ইয়াতিমের হক আদায় করবেন। জিম্মাদারি যথাযথভাবে পালন করবেন। এতে আল্লাহর রহমত পাবেন।

তিনি আরো বলেন, নিজেকে জনগণের সেবক মনে করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সেবা করবেন। সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। পরামর্শ করে কাজ করবেন। মেম্বারদের বিরোধী প্রতিপক্ষ না ভেবে নিজের পক্ষ করুন। ইনসাফ করবেন। এমপি, উপজেলা চেয়ারম্যান এবং প্রশাসনের সাহায্য-সহযোগিতা নিয়ে জনগণের খেদমতে সর্বদা লেগে থাকবেন।

সংগঠনের ভাবমর্যাদা রক্ষা করবেন। জনসেবায় যেমন সময় দিতে হবে, ঠিক তেমনি আদর্শ পরিবার গঠনেও যৌক্তিক সময় দিতে হবে। সংগঠনের সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করবেন। সব কাজে আল্লাহর সাহায্য চাইবেন এবং ভারসাম্য রক্ষা করে চলবেন।”

Next Post
জামায়াতের নেতা-কর্মীদের ধৈর্য ও সাহসের সাথে এবং ত্যাগ ও কুরবানী পেশের মাধ্যমে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি গ্রহণের আহবান

জামায়াতের নেতা-কর্মীদের ধৈর্য ও সাহসের সাথে এবং ত্যাগ ও কুরবানী পেশের মাধ্যমে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি গ্রহণের আহবান

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত