ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের দাবি

-ডা. শফিকুর রহমান

দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের দাবি

দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে সম্পন্ন করার লক্ষ্যে দল নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। আর এ আন্দোলনে দল-মত-নির্বিশেষে সকলের ভূমিকা থাকা দরকার।

১৫ মে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনও আওয়ামী মহাজোট সরকারের পছন্দের এবং আজ্ঞাবহ। তাদের ভূমিকা অতীতের বিতর্কিত দুই নির্বাচন কমিশনের মতই হবে বলে জনগণের বিশ্বাস। তাই নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের জন্য জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যদি এই জাতি আওয়ামী স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারে, তাহলে জাতির ভাগ্য গহীন অন্ধকারে ডুবে যাবে। আর এ সরকার যতই আকর্ষণীয় ওয়াদা দিক না কেন, তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ইতোপূর্বে তারা তা প্রমাণ করেছে।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমীরে জামায়াত বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্দ্ধগতিতে সকল নাগরিক চরম ভোগান্তিতে আছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে ভোজ্যতেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ-বিক্ষোভ করায় পুলিশ জামায়াত নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।

সম্প্রতি ১১৬ জন আলেমকে নিয়ে একটি কুচক্রী মহল যে চক্রান্ত করছে সরকার তাদের মদদ দিচ্ছে এবং এটা নিয়ে সরকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আলেম-উলামাদের কোনো অপমান সহ্য করা হবে না।

দায়িত্বশীলদের উদ্দেশে আমীরে জামায়াত বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় জামায়াত নেতা-কর্মীদের সবার আগে পাশে দাঁড়াতে হবে। সব সময় আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে শহীদদের রেখে যাওয়া পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল। কুরআন অনুশীলন, মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন বগুড়া অঞ্চলের টিম সদস্য ও জেলা আমীরগণ।

Next Post
জামায়াতের সদস্যদের দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জামায়াতের সদস্যদের দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত