ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বন্যার্ত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব

সিলেট বিয়ানীবাজারে বন্যার্ত মানুষের পাশে আমীরে জামায়াত

বন্যার্ত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব

বন্যার্ত, দুস্থ, সুবিধাবঞ্চিত মানুষের পাশে তড়িৎ সাহায্য নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২ মে রবিবার সিলেট বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি সিলেটের বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।

আমীরে জামায়াত বলেন, “বন্যার্ত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। ইসলাম মানবতার ধর্ম। মুসলমানগণ পরস্পর ভাই-ভাই। ধর্ম-বর্ণ ও দলমতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের বিপদে সব সময় মজলুম সংগঠন জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। জামায়াত সেই দায়িত্বপালন করে যাচ্ছে। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাদ্য-সামগ্রী, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। অসহায় দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।”

তিনি আরো বলেন, “আল্লাহর সৃষ্টি সব মানুষই অসহায়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনই মহা পরাক্রমশালী ও সমস্ত সম্পদের মালিক।”

আমীরে জামায়াত এ সময় দুস্থ, বিপন্ন এবং সুবিধাবঞ্চিত অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত সকল সংস্থার প্রতি আহবান জানান।

ত্রাণ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফেজ মাওঃ আনোয়ার হোসাইন খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীর, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরীসহ সেক্রেটারি এখলাছ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চারখাই ইউনিয়ন আমীর মাওলানা আমীর হোসাইন চৌধুরী, আলিনগর ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা শেখ কাওছার আহমাদ, সোহেল আহমাদ, ইউনিয়ন সেক্রেটারি নিমার, রায়হান আহমাদ, শিবির নেতা রেজাউল আলম, শ্রমিক নেতা হাফেজ মজির উদ্দিন, সাংবাদিক এবাদুর রহমান জাকির প্রমুখ।

Next Post
মুহাম্মাদ রমজান আলী মণ্ডলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মুহাম্মাদ রমজান আলী মণ্ডলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত