ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এ শোকবাণী লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত এবং প্রায় পাঁচ শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৫ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ৫ মে রাত সাড়ে ৯টায় ভয়াবহ বিস্ফোরণে এ শোকবাণী লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীসহ প্রায় অর্ধশতাধিক লোক নিহত এবং প্রায় পাঁচ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। সেখানে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। মহান রাব্বুল আলামীন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। বিস্ফোরণের ঘটনায় যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সেখানকার আশেপাশের এলাকার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক কিলোমিটার পর্যন্ত এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন। আহতদের চিকিৎসা সেবাও সেখানে অপ্রতুল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিচ্ছি।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী ও হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ গ্রহণ, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন এবং নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন এবং নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন
  • রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে
  • দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় : ডা. শফিকুর রহমান
  • এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা
  • সংসদ বিট সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার বাজেট পরবর্তী মতবিনিময় অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বাণী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে (বাজেট অধিবেশন) মাননীয় বিরোধীদলীয় নেতার পুরো বক্তব্য
  • মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত