ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। তিনি ০৬ জুন দিবাগত রাত সোয়া ১২টায় ৫৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ০৭ জুন সকাল সাড়ে ৭টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাযা, সকাল সাড়ে ৯টায় গাজীপুর দক্ষিণ ছায়াবীথি সোসাইটি স্কুল মাাঠে দ্বিতীয় জানাযা, বেলা সাড়ে ১১টায় উনার নিজ প্রতিষ্ঠান বড়গাঁও বাইতুল উলুম মাদ্রাসায় তৃতীয় জানাযা এবং বাদ জোহর কাপাসিয়ার কামরা গ্রামের নিজ বাড়িতে ৪র্থ জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জানাযায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড. মোঃ মতিউর রহমান আকন্দ ও জনাব মোঃ মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. সামিউল হক ফারুকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ হারুন অর রশিদ খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম ও সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর জেলার সাবেক আমীর জনাব মোঃ আবুল হাসেম খান, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ যাইনুল আবেদীন, টাঙ্গাইল জেলা আমীর জনাব আহসান হাবিব মাসুদ, গাজীপুর জেলা আমীর ডঃ জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা উত্তর আমীর জনাব মুহাম্মদ আফজাল হোসাইন, মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, গাজীপুর মহানগর নায়েবে আমীর অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি জনাব মোঃ খায়রুল হাছান, সহকারী সেক্রেটারি জনাব মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারী জনাব মোঃ আফজাল হোসেন এবং মাওলানা মোঃ গোলামুল কুদ্দুছ, জনাব আসম ফারুক, জনাব মোঃ নজরুল ইসলাম, জনাব আবু সিনা নূরুল ইসলাম মামুন, মাওলানা মোঃ নূরুল আমিন, জনাব মোঃ মুহি উদ্দিন, জনাব এ,এইচ,এম, ইরফানুল হক প্রমুখ।

শোকবাণী

অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৭ জুন ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ আমাদের ছেড়ে মহান রাব্বি কারিমের দরবারে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি তাঁর প্রতিটি কাজে শতভাগ আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এমন একজন নিষ্ঠাবান সঙ্গীকে হারিয়ে ভীষণ খারাপ লাগছে। আল্লাহ তাআলার ফায়সালাই চূড়ান্ত। এই অমোঘ সত্য আমাদেরকে মেনে নিতেই হবে।

শোকবাণীতে তিনি আরো বলেন, হে মহান প্রভু! বিবেকের দায়বোধের জায়গা থেকেই সাক্ষ্য দিচ্ছি, তিনি তাঁর চিন্তায়, কথায় এবং আমলে শুধু তোমার সন্তুষ্টির জন্যেই পাগলপারা ছিলেন। হে মহান প্রভু! তোমার এই গোলামের ওপর শতভাগ সন্তুষ্ট হয়ে মেহেরবাণী করে ক্ষমা করে দাও। তোমার রহমতের ফেরেশতাদেরকে প্রিয় ভাইটির সঙ্গী বানিয়ে দাও। তোমার আবরার বান্দাদের মধ্যে তাঁকে কবুল করে নাও। জান্নাতুল ফিরদাউস মেহেরবাণী করে তাঁকে নসীব করিও। হে রাব্বুল আলামীন! তাঁর পরিবার, প্রিয়জন ও সহকর্মীদেরকে সবরে জামিল দান করো। ইয়া রাব্ব, তোমার একান্ত মেহেরবাণী দিয়ে তাঁর ঘাটতি পূরণ করে দিও। আমীন, ইয়া রাব্বাল আলামীন।

অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দীন, সেক্রেটারি জনাব মোঃ খায়রুল হাসান এবং গাজীপুর জেলা আমীর ডা. জাহাঙ্গীর আলম ও জেলা সেক্রেটারি মাওলানা শেফাউল হক গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যক্ষ এস এম সানাউল্লাহর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। দ্বীন কায়েমের একনিষ্ঠ সেবক অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Next Post
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অত্যন্ত কুৎসিত মন্তব্যের এ অমার্জনীয় অপরাধের তীব্র নিন্দা ও ধিক্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অত্যন্ত কুৎসিত মন্তব্যের এ অমার্জনীয় অপরাধের তীব্র নিন্দা ও ধিক্কার

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত