ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সিলেট এখন একটি ভূতুড়ে জনপদে পরিণত হয়েছে

-ডা. শফিকুর রহমান

বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সিলেট এখন একটি ভূতুড়ে জনপদে পরিণত হয়েছে

আলহামদুলিল্লাহ। আজ সকাল থেকে পুরো দিনটাই সিলেটের বন্যা কবলিত দুঃখী মানুষের সাথে কাটলো। গতকালও যে সমস্ত বাসা-বাড়িতে মানুষ দুরু দুরু আশা নিয়ে বসবাস করেছিলেন, আজকে প্রায় তাদের সকলেরই ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। এর সাথে আমার ক্ষুদ্র ঠিকানাটিও এবং এটাই স্বাভাবিক।

গ্রাম থেকে বিপন্ন মানুষ পানি সাঁতরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচাবার তাগিদে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার বহুতল বিল্ডিং এর উপর তলায় আশ্রয় নিয়েছে। হাজার-হাজার এই অসহায় মানুষের মুখের দিকে তাকানো যায় না। চোখের পানি ধরে রাখা কষ্ট হয়। সকলের মুখই বিষণ্ন। তাদের ছোট-বড় ঠিকানাগুলোর কি হবে কি হচ্ছে- এটি ভেবে।

যারা কোনো দিন কোন মানুষের সাহায্যের প্রত্যাশা করেনি। আজ তাদের কাছে কোন দরদি মানুষের দেওয়া এক টুকরো শুকনো রুটিও অনেক মূল্যবান। বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সিলেট এখন একটি ভূতুড়ে জনপদে পরিণত হয়েছে। যোগাযোগের সকল দিক থেকে সকলেই বিচ্ছিন্ন হয়ে মহা প্রভুর রহমতের জন্য কাঙ্গাল হয়ে আছে।

বন্যা কবলিত এলাকায় ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন চলছে না। ট্রাকও পানি ভেঙ্গে সকল জায়গায় যাচ্ছে না। নৌকা তো নেই বললেই চলে। আগেই বিমানবন্দর অকেজো হয়ে পড়েছে বন্যার পানিতে। আজকে ট্রেন স্টেশনটিও বন্যায় ডুবে যাওয়ার কারণে রেল যোগাযোগও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক কথায় চোখে না দেখে এই দৃশ্য উপলব্ধি করা অকল্পনীয়। তার সাথে ভারী বৃষ্টি আর পাল্লা দিয়ে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার আতঙ্ক।

হে মহান প্রভু! কেবল আপনারই হুকুমে আসমান থামতে পারে আর জমি পানি শোষণ করে নিতে পারে। প্রভু! রহম করুন, ক্ষমা করুন, আপনার খাস সাহায্য আমাদের জন্য পাঠান।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
মানুষের দুঃখ-কষ্টের সময়, যারা মানুষের পাশে দরদি মন নিয়ে থেকেছেন, মহান রব দুনিয়া এবং আখিরাত দু’জায়গায় যেন তাদেরকে সম্মানিত করেন

মানুষের দুঃখ-কষ্টের সময়, যারা মানুষের পাশে দরদি মন নিয়ে থেকেছেন, মহান রব দুনিয়া এবং আখিরাত দু’জায়গায় যেন তাদেরকে সম্মানিত করেন

সাম্প্রতিক

  • মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে
  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়
  • গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি, কোনো দলীয় দাবি নিয়ে নয়
  • আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও লুটপাট বন্ধের জন্য আন্দোলন করছি
  • তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত