ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আর্ত-মানবতার মুক্তি ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে

অভাবগ্রস্ত ও দরিদ্র মানুষের মাঝে আমীরে জামায়াতের ঈদ উপহার বিতরণ

আর্ত-মানবতার মুক্তি ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে

জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণে গণমানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আর্ত-মানবতার মুক্তি ও বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই জামায়াত কাজ করে যাচ্ছে। আর সে দায়িত্ববোধ থেকেই আজ আমরা আপনাদের জন্য কিছু ‘ঈদ উপহার’ নিয়ে হাজির হয়েছি। এতে কেউ সামান্য উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।”

তিনি ৮ জুলাই রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী দক্ষিণ থানা আয়োজিত স্থানীয় অভাবগ্রস্ত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আসন্ন ঈদকে সর্বজনীন ও আনন্দঘন করার জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

ডাঃ শফিকুর রহমান আরো বলেন, “উপহার বা হাদিয়া প্রদান এবং গ্রহণ উভয়ই সুন্নাহ। এটি অত্যন্ত উচ্চপর্যায়ের সদাকাহ। হাদিয়া বা উপহার দাতা ও গ্রহিতা উভয়কে সম্মানিত করে। কালামে পাকে ইরশাদ হয়েছে, ‘যারা তাদের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, অতঃপর খোঁটা বা তুলনা দিয়ে এবং কষ্ট দিয়ে তার অনুগমন করে না; তাদের জন্য রবের কাছে রয়েছে বিনিময়, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।’ (স‚রা আল বাকারা, আয়াত-২৬২)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা হাদিয়া বা উপহার দাও, তোমাদের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় হবে।’ (তিরমিজি)। তাই আমাদের পারস্পরিক বন্ধন মজবুত করতে হাদিয়া দেয়া-নেয়ার সংস্কৃতি চালু করতে হবে।

তিনি বলেন, ইসলামে দরিদ্র ও অভাবগ্রস্তদের অভাব মোচনের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার কোনো দুঃখী, অসহায় উম্মতের হৃদয় খুশি করে, সে যেন আমার অন্তরকেই খুশি করলো। আর যে আমাকে খুশি করলো, সে যেন আল্লাহ তায়ালাকে খুশি করল। যে আল্লাহকে খুশি করল, তাকে আল্লাহপাক জান্নাতে প্রবেশ করাবেন।’ হাদিসে আরো এসেছে, ‘দ্বীন হলো অপরের কল্যাণকামীতার নাম’। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা পৃথিবীবাসীকে অনুগ্রহ কর, তাহলে আসমান-জমিনের মালিক তোমাদেরও অনুগ্রহ করবেন।’ (আবু দাউদ) মূলত ইসলামী আদর্শের মধ্যেই রয়েছে আর্ত-মাবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, নানা কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমলেও নিত্যপণ্যের দাম অতীতের সকল সীমা অতিক্রম করেছে। মূলত সরকার সংশ্লিষ্ট সিন্ডিকেট ও প্রশাসনের উদাসীনতার কারণেই বাজার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ফলে দেশে আবারও দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা হানা দিলেও সরকার দুর্গত মানুষের দুর্দশা লাঘবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই সরকারের অপশাসন-দুঃশাসন থেকে বাঁচতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।”

থানা আমীর অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ও জোন পরিচালক জনাব লস্কর মোহাম্মদ তসলিম, থানা সেক্রেটারি আবুল কালাম পাঠান, জামায়াত নেতা আব্দুল গফুর, সরফরাজ খান ও ফারুক হোসেন খান প্রমুখ।

এ ছাড়াও মিরপুর প‚র্ব, মোহাম্মদপুর, কাফরুল উত্তর, দক্ষিণ ও পশ্চিম থানায় পৃথক পৃথকভাবে ৬টি স্থানে আমীরে জামায়াত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিশেষ অতিথিগণ। সংশ্লিষ্ট থানা আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোতে আরো উপস্থিত ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুরের জোন পরিচালক জিয়াউল হাসান, ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য আশরাফুল ইসলাম, আব্দুল্লাাহ , আনোয়ারুল করিম, আব্দুল মতিন খান ও তারেক রেজা তুহিন, জামায়াত নেতা রেজাউল করিম, আবুল কাসেম পাঠান, নাজমুল হক, জামায়াত নেতা আনিসুর রহমান, জয়নাল আবেদীন, ফিরোজ আলম ও ইয়াসিন মনোয়ার প্রমুখ।

Next Post
মোঃ মহসিন আলী ও মাওলানা আবুল বাশারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মোঃ মহসিন আলী ও মাওলানা আবুল বাশারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন
  • রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে
  • দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় : ডা. শফিকুর রহমান
  • এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা
  • সংসদ বিট সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার বাজেট পরবর্তী মতবিনিময় অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বাণী
  • ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে (বাজেট অধিবেশন) মাননীয় বিরোধীদলীয় নেতার পুরো বক্তব্য
  • মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত