ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

রাজনীতিতে জমিদার প্রথা থাকতে নেইঃ রাজনীতি কেবলই মানুষের কল্যাণে

-ডা. শফিকুর রহমান

রাজনীতিতে জমিদার প্রথা থাকতে নেইঃ রাজনীতি কেবলই মানুষের কল্যাণে

মানব ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামীন বিভিন্ন জাতি, গোষ্ঠী ও সভ্যতার জন্ম দিয়েছেন। মানব জাতিকেই আল্লাহ তা’য়ালা মেহেরবানী করে তাঁর সৃষ্টিতে শ্রেষ্ঠত্বের মর্যাদায় অভিষিক্ত করেছেন। এটি সকল Individual মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এ ব্যবস্থাপনাকে সুদৃঢ় ভিত্তি দেওয়ার জন্যে যুগে-যুগে মানবতার মহান শিক্ষক ও নেতা হিসেবে নবী-পয়গাম্বরগণকে (আঃ) দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মহান আল্লাহর নির্দেশনা মোতাবেক তাঁহারা যে সমাজ পরিচালনা করেছেন, সে সমাজেই কেবল সকল নাগরিক সত্যিকার সম্মান ও মর্যাদা ভোগ করেছেন। এর বাহিরে কোন সমাজই ব্যক্তিগতভাবে সকল নাগরিকের সম্মান ও মর্যাদা তাদের হাতে তুলে দিতে পারেনি। এক্ষেত্রে অধুনা বিশ্ব ও প্রাচীনকাল সবই একাকার।

বিশ্ব সমাজ পরিক্রমায় ভালোবাসার জন্মভূমি বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। প্রিয় দেশে যারা রাজনীতি করেন বা করে আসছেন, সকলেই দাবি করেন “আমাদের রাজনীতি জনগণের জন্য”। বাস্তবতা বেশির ভাগ ক্ষেত্রেই তার সম্পূর্ণ বিপরীত। জনগণকে অনেক ক্ষেত্রেই রাজনীতির পুঁজি হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। কেউ কেউ নিজেদের প্রয়োজনে জনগণের জীবন এবং সম্পদ নিয়ে নিজেদের মতোই কাজ করে থাকেন। রাজনীতিতে এটি যেন এক ধরনের বিনিয়োগ। জমিদারদেরকে যেরকমটা খাজনা প্রদান ও জমিদারের চাহিদা মেটাতে তাদের প্রজারা বাধ্য, কর্তৃত্বশীল রাজনীতিতে এমন চিত্রই সচরাচর লক্ষ্য করা যায়। দলের দেওয়া স্লোগানের সাথে এটি মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।

জনগণের সম্পদ লুটপাট, ইজ্জতের ওপর হামলা এবং জীবন নিয়ে হোলি খেলার বিকৃত দৃশ্য দেখে দেখে আমাদের দেশ ও জাতি ক্লান্ত এবং বিরক্ত। রাজনীতির এমন জমিদারী মানসিকতা এবং জমিদারী প্রথার ধ্বংস ও বিলুপ্তি সময়ের দাবি। এ দাবি আদায়ে জনগণকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সত্যিকারার্থে এখানে কেউ জমিদার এবং জনগণ তাদের প্রজা নয়। নাগরিক হিসেবে মহান আল্লাহর সৃষ্টিতে সকলেই সমান।

তাই বলবো, রাজনীতিতে জমিদারী প্রথা থাকতে নেই, রাজনীতি হোক কেবলই জনগণের কল্যাণে। যার প্রমাণ পাওয়া যাবে, জনগণের দুঃখ-মুসিবত আর বিপদ-আপদে। বিজয় হোক মানবতার।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
মুহাম্মাদ একরাম আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মুহাম্মাদ একরাম আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে
  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়
  • গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি, কোনো দলীয় দাবি নিয়ে নয়
  • আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও লুটপাট বন্ধের জন্য আন্দোলন করছি
  • তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত