ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বন্যা কবলিত সুনামগঞ্জবাসীর সাথে আমীরে জামায়াতের ঈদ উদযাপন

-ডা. শফিকুর রহমান

বন্যা কবলিত সুনামগঞ্জবাসীর সাথে আমীরে জামায়াতের ঈদ উদযাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ইতিহাসের ভয়াবহ বন্যা ছিল মু’মিনদের জন্য পরীক্ষা স্বরূপ। বিপদ-মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। মু’মিনদের দায়িত্ব হচ্ছে সবর এখতিয়ার করা এবং আল্লাহ তা’য়ালার ওপর ভরসা রাখা। নিজেদের গুনাহখাতার জন্য মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা চাওয়া এবং বিপদ উত্তরণে বিগলিত চিত্তে মহান রবের দরবারেই সাহায্য কামনা করা। আমরা বন্যার সূচনালগ্ন থেকেই বন্যা কবলিত এলাকাগুলোতে পুরো সংগঠন নিয়ে নিজেদের সর্বোচ্চ সামর্থ অনুযায়ী বিপন্ন জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে সমস্ত ত্রুটি এবং ঘাটতি হয়েছে, মহান প্রভু যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যত আরো সুন্দরভাবে মানুষের প্রয়োজনে যেন সাড়া দিতে পারি সেই তাওফিক যেন মহান মা’বুদ আমাদের দান করেন।

তিনি ১০ জুলাই রবিবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ঈদ উদযাপনে বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান সকাল ৮.০০টায় পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর জামে মসজিদে। ঈদের নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান এবং নামাজ আদায় শেষে সর্বস্তরের মুসল্লীবৃন্দের সাথে ঈদের কুশল বিনিময় করেন আমীরে জামায়াত। এরপর আমীরে জামায়াত বিশ্বম্ভরপুর উপজেলায় শহীদ আব্দুস সালাম আজাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর শহীদের পরিবারের সাথে মিলিত হয়ে ঈদের কুশল বিনিময় ও পরিবারের সদস্যদের সার্বিক খোজ-খবর নেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে একই উপজেলার ধনপুর ইউনিয়নে ঈদ উত্তর এক প্রীতি সমাবেশে মিলিত হন। পরবর্তীতে আমীরে জামায়াত তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে সর্বস্তরের মানুষের সাথে এক সমাবেশে মিলিত হন। এরপর আমীরে জামায়াত জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে ও শুকদেবপুর বাজারে পরপর দুটি সমাবেশে মিলিত হন। এ সময় আমীরে জামায়াত বিভিন্ন অসহায় ও গরীব মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।

আমীরে জামায়াত মহান আল্লাহ্‌র দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “বাংলাদেশে সম্প্রতি বন্যায় সবচাইতে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে সুনামগঞ্জ। এ জেলার ভাইদের সাথে পবিত্র ঈদ উদযাপন করতে পেরে আমি মহান রবের দরবারে বিগলিত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবারকার ঈদে আমার জীবনের সম্পূর্ণ ভিন্ন মাত্রার এক অনুভূতি আল্লাহ পাক দান করেছেন।

তিনি আরো বলেন, এবারকার বন্যার ক্ষয়ক্ষতি দীর্ঘমেয়াদী এবং খুবই ভয়াবহ। এই ক্ষতি কেবলমাত্র আল্লাহ ‘তায়ালাই পুষিয়ে দিতে পারেন। তবে একটি দ্বীনি সংগঠন হিসেবে এ পুরো সময় জুড়েই সর্বোচ্চ সামর্থটুকু নিয়ে জামায়াতে ইসলামী বিপন্ন ভাই-বোনদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য বুক ভরে দো’য়া করবেন। আমরা যেন সব সময় মানবতার ডাকে সাড়া দিতে কোন ত্রুটি না করি। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের কাছে আরো প্রত্যাশা করে, দ্বীন কায়েমের কাজে আমরা যেন আপনাদের অকুন্ঠ ও আন্তরিক সহযোগিতা পাই। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের কবুল করুন, আপনাদেরকে সকল বিপদ-মুসিবত থেকে পরিত্রাণ এবং আপনাদের সবটুকু ক্ষয়ক্ষতি পুষিয়ে দিন। আমীন।

পবিত্র ঈদের এ সফরে আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদসহ জেলা/উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জনাব জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব শিবলি ওমরসহ অন্যান্য নেতৃবৃন্দ। আমীরে জামায়াতের সাথে উপস্থিত থেকে এ সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন সমাবেশে বক্তব্য প্রদান করেন এবং তারা প্রত্যেকেই বিপন্ন মানুষের জন্য মহান মুনিবের দরবারে দোয়া করেন।

Next Post
ঈদের ২য় দিনে দিনভর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

ঈদের ২য় দিনে দিনভর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী: আদর্শ, নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক
  • আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে মাননীয় বিরোধীদলীয় নেতার সফর
  • জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক YAMADA Tetsuya এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
  • জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত