ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ঈদের ৪র্থ দিনে দিনভর সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

জামায়াত কোনো অপশক্তির কাছে মাথানত করবে না এবং কারো সাথে আপোষও করবে না, ইনশাআল্লাহ

ঈদের ৪র্থ দিনে দিনভর সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি পবিত্র কুরআনের সূরা আল-ইমরানের ১১০ নং আয়াত উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, “এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য ৷ তোমরা নেকীর হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং মহান আল্লাহর প্রতি ঈমান আনো৷ এই আহলি কিতাবরা ঈমান আনলে তাদের জন্যই ভালো হতো৷ যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান৷ “

তিনি বলেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের বিপদে পাশে দাঁড়ায়। আমরা কেউ জনগণের দুঃখ-মুসিবত দূর করার সামর্থ্য রাখি না, আমরা শুধু সাহস যোগাতে পারি; সবর করার জন্য পরামর্শ দিতে পারি আর আমাদের তাওফিক অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে পারি। কিন্তু মূল বিপদ দূর করবেন আল্লাহ রাব্বুল আলামীন।

তিনি আজ ১৩ জুলাই বুধবার সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আমীরে জামায়াত আজ ঈদের ৪র্থ দিনের মতো দিনভর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর এলাকায়, ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় ও বিশ^নাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর এলাকায় বন্যা কবলিত মানুষের সাথে ঈদের কুশল বিনিময় ও তাদের মাঝে খাদ্য এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমেদ, সিলেট মহানগর সেক্রেটারি জনাব মুহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব হাফিজ নাজমুল ইসলাম প্রমুখ।

পৃথক স্থানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর ও লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আফিয়ান চৌধুরী, ১নং মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান জনাব মামুন খান, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, সোলাইমান আলী, উপজেলা সেক্রেটারি মাস্টার বদরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের মেম্বার নাসিরুদ্দিন, লুৎফুর রহমান ও জাহেদুর রহমানসহ স্থানীয় অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত উপস্থিত জনতার উদ্দেশে বলেন, শাসন ব্যবস্থা একমাত্র আল্লাহ তা’য়ালার জন্য নির্ধারিত। এটা ঘোষণা দেওয়া সহজ কিন্তু এ পথে টিকে থাকা কঠিন। এটা শাহাদাতের পথ, জেল-জুলুমের পথ, ফাঁসির রশির পথ, এটা জেনে-শুনেই মুমিনদেরকে এ পথে এগিয়ে যেতে হবে। সুতরাং এসব জিনিস সবসময় পাপের শাস্তি হিসেবে আসে না বরং মুমিনের মর্যাদা বৃদ্ধির জন্যও আসে। কারণ নবীগণের উপরও এমন পরীক্ষা এসেছে।

তিনি আরো বলেন, আল্লাহ তা’য়ালার দরবারে দো’য়া করি, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন মহান আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। সরকারের আরও অনেক দায়িত্ব ছিলো কিন্তু তারা পারলেন না অথবা করলেন না। মানবতার এ দু:সময়ে মানুষের পাশে সামর্থ থাকা সত্বেও যারা দাঁড়াতে পারেননি তাদেরকে এজন্য অবশ্যই মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যেহেতু একটা দল চালাই, তাই আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। আমরা সরকারি তহবিল থেকে কিছু পাই না, কিন্তু মহান আল্লাহ যে তহবিল আমাদেরকে দান করেছেন সেটার হক্ব আদায় করার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। তাহলেই কেবল সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। আর জামায়াতে ইসলামী সে লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। আমরা আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।

পরিশেষে আমীরে জামায়াত বলেন, আমরা মানুষকে ভালোবাসি। মানুষকে ভালোবাসা মুখের ব্যাপার না, এটা বুকের ব্যাপার। আলেম-ওলামার ওপর যে দেশে জুলুম হয় সে দেশের শাসক কখনও আল্লাহর সাহায্য পেতে পারে না। আমরা এই লড়াইয়ে কোনো অপশক্তির কাছে মাথানত করবো না এবং কারো সাথে আপোষও করবো না, ইনশাআল্লাহ।

Next Post
শাহিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

শাহিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত