ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দিনভর সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত

-ডা. শফিকুর রহমান

দিনভর সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে আমীরে জামায়াতের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, “মহান আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে দিয়েই মানবতার কাজে সহযোগিতা করেন। আমরা বিশ্বাস করি প্রত্যেক মুহূর্তে আল্লাহ তা’য়ালার সাহায্য আমরা পাচ্ছি। এ জন্য মহান রবের দরবারে বিগলিত চিত্তে শুকরিয়া আদায় করি। গত ১৬ জুন থেকে ভয়াবহ যে বন্যার তান্ডব শুরু হয়েছিলো, সপ্তাহখানিক তা ছিল খুবই ভয়াবহ এবং ঐ সময়টা সিলেট জেলার উত্তরাংশ আর সুনামগঞ্জ জেলাটাই ছিল সবচাইতে বেশি বিধ্বস্ত। টোটাল বাংলাদেশের মোট খাদ্যশস্যের ২৬% এই সুনামগঞ্জ জেলা থেকে আল্লাহ তা’য়ালা ব্যবস্থা করে থাকেন। সুতরাং আমরা অনুভব করতে পাচ্ছি এর প্রভাব শুধু সুনামগঞ্জে পড়বে না, সারা দেশেই পড়বে। আমরা বন্যার্ত এলাকার বহু মানুষের চেহারা দেখে বুঝতে পেরেছি, তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার মতো মানুষ নন। তারা সাহায্য প্রত্যাশা করার মতো মানুষ নন। অথচ সেই মানুষগুলোকে আজ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। গরু, ছাগল, মানুষ সব একসাথে গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন, যা খুবই বেদনাদায়ক।

তিনি ১৬ জুলাই শনিবার সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আমীরে জামায়াত ১৬ জুলাই ঈদের ৭ম দিনের মতো দিনভর সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন, বালাগঞ্জ সদর ইউনিয়ন ও পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা কবলিত মানুষের সাথে ঈদের কুশল বিনিময় ও তাদের মাঝে খাদ্য, কাপড় এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।

আমীরে জামায়াত উপস্থিত জনতার উদ্দেশে আরো বলেন, “আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমাদের উপকরণের সীমাবদ্ধতা ছিল। এজন্য আমরা সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারিনি। আশা করি মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের যা সাধ্য ছিল, সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু সুনামগঞ্জের ৩৩ লক্ষ মানুষকে তো আমরা সহায়তা করতে পারিনি। আমাদের সামর্থ্যরে হাত তো অনেক ছোট। মানুষের মাঝে খাদ্য সরবরাহ করা যত সহজ, পুনর্বাসন করা তত সহজ নয়। আমাদের মাঝে কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- সাঁওতাল, রাজনৈতিক দলের কোনো ব্যবধান নেই; এখন সবার আগে মানবতা। এই মানবিক পরিস্থিতিতে যিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তিনি সবার আগে আমাদের সহযোগিতা পাবেন। মানুষকে সম্মান ও ইজ্জত দেয়া প্রত্যেক মুমিনের উপর অবধারিত। এটি তাঁর জন্য ফরজ। তাই আমরা আহবান জানাব- আসুন, মানবতার এই কঠিন ক্রান্তিকালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।

এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমীন ভ‚ইয়া, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, নোয়াখালী জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন ফারুকী, বি-বাড়িয়া জেলা সেক্রেটারি মোবারক হোসাইন, সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব আব্দুস সাত্তার, বালাগঞ্জ উপজেলা আমীর ডাঃ মোহাম্মদ আবদুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি মামুন হোসাইন, জিল্লুল হক চৌধুরী, শফিকুল ইসলাম, মাস্টার আব্দুন নূর, সাংবাদিক আমির আলী, শাহ সানাওর আলী, রিদোয়ানুর রহমান, মতিউর রহমান ও ফজলুল হক প্রমুখ।

Next Post
মুহতারামা তৈয়বা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মুহতারামা তৈয়বা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত