ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ধর্ম বর্ণ নির্বিশেষে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্তরাই সবার আগে জামায়াতের সহযোগিতা পাবেন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সিলেট মহানগরী জামায়াতের আর্থিক সহায়তা প্রদান অনুূূষ্ঠানে আমীরে জামায়াত

ধর্ম বর্ণ নির্বিশেষে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্তরাই সবার আগে জামায়াতের সহযোগিতা পাবেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যার সূচনালগ্ন থেকে আমাদের ভাইয়েরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন। এখনো আমরা সাধ্যের সবটুকু নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। শুরুতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমাদের উপকরণের সীমাবদ্ধতা ছিল। এজন্য আমরা সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারিনি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। আশা করি মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের যা সাধ্য ছিল, সর্বোচ্চ সামর্থ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু সুনামগঞ্জের ৩৩ লক্ষ মানুষকে তো আমরা সহায়তা করতে পারিনি। আমাদের সামর্থের হাত তো অনেক ছোট। মানুষের মাঝে খাদ্য সরবরাহ করার যত সহজ পুনর্বাসন করা তত সহজ নয়। আমাদের মাঝে কোন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- সাঁওতাল, রাজনৈতিক দলের কোন ব্যবধান নেই; এখন সবার আগে মানবতা। এই মানবিক পরিস্থিতিতে যিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনি সবার আগে আমাদের সহযোগিতা পাবেন। মানুষকে সম্মান দেয়া, ইজ্জত দেয়া, প্রত্যেক মুমিনের উপর অবধারিত। এটি তার জন্য ফরজ। তাই আসুন, মানবতার এই কঠিন ক্রান্তিকালে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।

তিনি শনিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, মৎস্য ও কৃষি খামারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মন্নান, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, হবিগঞ্জ জেলা আমীর মাস্টার আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমূখ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ ঘরবাড়ী, মৎস্য ও কৃষি খামারীদের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Next Post
রাজনৈতিক প্রতিহিংসা ও পাশবিকতা আজ গোটা সমাজ ব্যবস্থাকে বিষিয়ে তুলেছে

রাজনৈতিক প্রতিহিংসা ও পাশবিকতা আজ গোটা সমাজ ব্যবস্থাকে বিষিয়ে তুলেছে

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত