ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বিদ্যুৎখাতের অব্যবস্থাপনা দূর করে জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আহবান

কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে বিদ্যুতের দুরবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ

বিদ্যুৎখাতের অব্যবস্থাপনা দূর করে জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠক ২৩ জুলাই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে বিদ্যুতের দুরবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয় এবং নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়।

“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সরকারের সীমাহীন দুর্নীতি ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে বিদ্যুৎখাতে মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে। সারা দেশে অসহনীয় লোডশেডিং এর ফলে মানুষের জীবনে ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সংকটের কারণে কলকারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিদ্যুতের অভাবে গ্যাস সংকট দেখা দেওয়ায় ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ও যমুনা ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। দেশীয় সার কারখানা বন্ধ হওয়ায় কৃষিখাতে উৎপাদন ব্যাহত হবে। বিদেশ থেকে সার আমদানি করতে হলে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রয়োজন। কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপদজনক অবস্থায় থাকার কারণে সার আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে খাদ্য সংকটের সম্মুখীন হবে বাংলাদেশ। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের শিল্পোৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সরকার বিদ্যুৎ উৎপাদনের যে ফাঁকা বুলি আওড়িয়ে আসছে তা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

স্বল্প মেয়াদের কথা বলে এক যুগ ধরে ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে বাড়তি দামে। বিদ্যুৎ না নিলেও এসব কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে।

এ সরকারের আমলে বিদ্যুৎখাতে ক্যাপাসিটি চার্জের নামে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। জনগণের টাকায় লাভবান হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় চিহ্নিত একটি মহল। কুইক রেন্টালের নামে বছরের পর বছর যাবৎ বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও বিদ্যুৎ সমস্যার কোনো সমাধান হয়নি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ অবিলম্বে বিদ্যুৎখাতের অব্যবস্থাপনা দুর করে জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।”

Next Post
মুহতারামা রওশন আরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মুহতারামা রওশন আরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত