ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

যিনি বেশি ক্ষতিগ্রস্ত তিনি সবার আগে আমাদের সহযোগিতা পাবেন, ইনশাআল্লাহ

নেত্রকোনার কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ/মেরামতে সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধনে আমীরে জামায়াত

একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ইতিহাসের রেকর্ড করা এবারের ভয়াবহ বন্যার সূচনালগ্ন থেকেই আমাদের সহকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন। এখনো আমরা সাধ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ। বন্যার সূচনালগ্ন থেকেই আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমাদের উপকরণের সীমাবদ্ধতা ছিল। এজন্য আমরা সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারিনি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। আশা করি মহান আল্লাহও আমাদেরকে ক্ষমা করবেন।

আমীরে জামায়াত বলেন, আমাদের সামর্থের হাত তো অনেক ছোট। মানুষের মাঝে খাদ্য সরবরাহ করা যত সহজ, পুনর্বাসন করা ঠিক ততটাই কঠিন। আমাদের সহকর্মীদের আমরা বলে দিয়েছি, পুনর্বাসনের সহায়তার কাজে যেন কোনো ত্রুটি না হয়। গৃহ নির্মাণ/মেরামতে পুরো সময়জুড়ে আমাদের সহকর্মীরা ক্ষতিগ্রস্তদের পাশে থেকে এ কাজ আঞ্জাম দিবেন, ইনশাআল্লাহ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনি সবার আগে আমাদের সহযোগিতা পাবেন, ইনশাআল্লাহ। আমাদের মাঝে কোন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-সাঁওতাল, রাজনৈতিক দলের কোন ব্যবধান নেই; এখন সবার আগে মানবতা। আমরা অনেক বড় একটা কাজ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। এ কাজে মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও সকলের সার্বিক সহযোগিতা আশা করছি। আল্লাহ তা’য়ালা যেন আমাদেরকে মানবতার জন্য এ মহান কাজটি যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেন।

তিনি বলেন, এ মানবিক পরিস্থিতিতে মানুষকে সম্মান দেয়া, ইজ্জত দেয়া, প্রত্যেক মুমিনের উপর অবধারিত। মানুষের সেবা করা আল্লাহ তা’য়ালার বান্দাদের জন্য উত্তম ইবাদাত। তাই আসুন, মানবতার এই কঠিন ক্রান্তিকালে আমরা বিভেদ-বিভাজন ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।

তিনি ২৪ জুলাই রবিবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন উপলক্ষে নেত্রকোনা জেলা জামায়াতের উদ্যোগে পুনর্বাসন উদ্বোধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

পরে আমীরে জামায়াত উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ/মেরামতে সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আমীরে জামায়াত কলমাকান্দার আশ্রয়ণ প্রকল্প এলাকার কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গৃহ সংস্কার বাবদ ঢেউটিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পূনর্বাসন কার্যক্রমের আওতায় জামায়াতের চলমান কর্মসূচীর অংশ হিসেবে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি প্রভাষক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সাদেক আহমেদ হারিস, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারিদ্বয় সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসাইন সাইফুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা, ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আবু আক্কাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, দুর্গাপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, কলমাকান্দা উপজেলা আমীর মাওলানা আবুল হাশিমসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Next Post
স্বাস্থ্যখাতের দুর্নীতি-অনিয়ম বন্ধ করার ও ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবান

স্বাস্থ্যখাতের দুর্নীতি-অনিয়ম বন্ধ করার ও ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবান

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত