ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব

-ডা. শফিকুর রহমান

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব

শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ভালোভাবে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথ কোমলমতি শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত সরকারপন্থী ছাত্র সংগঠনের ছাত্র নামধারী সন্ত্রাসীদের দ্বারা নির্মম নির্যাতন, নিপীড়ন হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। তাদের হাতে প্রাণ গেছে বেশ কিছু ছাত্রের, যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। ভবিষ্যতে শিক্ষার্থীরা এরকম কোনো মর্মান্তিক ঘটনার শিকার না হোক এই দোয়া করি।

হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের বহুদিনের দাবি। গত বছরও এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে দেশজুড়ে। এরপর হাফভাড়া বাস্তবায়নের আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু কিছু গণপরিবহণে হাফ ভাড়া কার্যকর হলেও অধিকাংশ গণপরিবহণ এর কোনো তোয়াক্কাই করছে না। যা কোমলমতি শিক্ষার্থীদের সাথে রীতিমত প্রতারণা ।

রাজধানীসহ সারাদেশে শিক্ষার প্রয়োজনে শিক্ষার্থীদের অনেক দূর দূরান্তে যাতায়াত করতে হয়। পড়ালেখার খরচের পাশাপাশি প্রতিদিন একটা অঙ্কের টাকা তাদের যাতায়াতের পেছনে চলে যায়। অথচ সরকারের উচিৎ ছিল শিক্ষার্থীদের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা । পাশাপাশি গণপরিবহণ মালিকদের একটু সুনজর তাদের এই সমস্যা খুব সহজেই সমাধান করে দিতে পারতো।

সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে-নিশ্চিন্তে পড়াশুনায় মনোযোগী হতে পারে সেই সুযোগ তৈরি করে দিন। তাদের ছোট্ট একটা দাবি হাফভাড়া কার্যকরভাবে বাস্তবায়নের ব্যবস্থা করুন। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। রাজপথে দুর্ঘটনায় যেন আর তাদের কারো প্রাণ না ঝড়ে যায় সেদিকে নজর রাখুন। তাদের দাবি পূরণের জন্য, বই-খাতা, কলম ও শিক্ষাঙ্গণ ছেড়ে যেন আর রাস্তায় না নামতে হয় সেই ব্যবস্থা করুন।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
সরকার মাওলানা আনম শামসুল ইসলামের উপর চরম জুলুম করেছে

সরকার মাওলানা আনম শামসুল ইসলামের উপর চরম জুলুম করেছে

সাম্প্রতিক

  • ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর জনাব আবদুল কাদিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে
  • গ্যালিপলি হোমস এজড কেয়ারে মাননীয় বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
  • উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় আগে নিজেদের প্রস্তুত করতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
  • প্রবাসে থেকেও ঈমান-আমল অটুট রেখে সংশ্লিষ্ট দেশের উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে
  • অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ
  • শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে
  • স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত
  • ৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির ঢাকা ত্যাগ
  • ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক; জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে
  • অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ২০ নভেম্বর ঢাকা ছাড়বেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত