ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মানুষের বিপদাপদে ও আর্ত-মানবতার সেবায় কাজ করে যেতে হবে

ফরিদপুর অঞ্চল জামায়াতের উপজেলা দায়িত্বশীল সম্মেলনে আমীরে জামায়াত

মানুষের বিপদাপদে ও আর্ত-মানবতার সেবায় কাজ করে যেতে হবে

মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরকালে জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচানোর জন্য সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। তাহলে মানবতার কল্যাণ সাধিত হবে এবং আমরা সর্বোত্তম উম্মার মর্যাদা লাভে সক্ষম হব, ইনশাআল্লাহ। জামায়াতের সকল জনশক্তিকে এ কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে হবে।

শুক্রবার (২৬ আগষ্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের উদ্যোগে স্থানীয় মিলনায়তনে উপজেলা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, “ইসলামী আন্দোলনের পথে যত বিপদ মুসিবত আসুক সর্বাবস্থায় দ্বীনের বিজয়-সংগ্রামে অবিচল থাকতে হবে। নবী-রাসূলদের উপর জুলুম নির্যাতন এসেছে। এ পথে তারা ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করছেন। মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। নবীদের অবর্তমানে মুসলিম উম্মাহর উপর এ দায়িত্ব অর্পিত হয়েছে। আজকের জাহেলি সমাজকে পরিবর্তন করতে প্রতিটি মানুষের কাছে ইসলামের পুর্ণাঙ্গ দাওয়াত দিতে হবে। এ জন্য ঘরে ঘরে যেতে হবে।

আমীরে জামায়াত বলেন, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করতে হবে। তাই দায়িত্বশীলদেরকে যার যার এলাকায় সাংগঠনিক কাজ সম্প্রসারণ ও মজবুতি অর্জনে জান-মাল বাজি রেখে প্রতিযোগিতার মনোভাব নিয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এ কাজে এগিদয়ে আসতে হবে। সমাজের অর্ধেক নারী সমাজ। তাঁদেরকে বাদ দিয়ে ইসলামের বিজয় সম্ভব নয়। এজন্য আদর্শ পরিবার গঠন ও সমাজ গঠনে মহিলাদের সংগঠনে অন্তর্ভূক্ত করে তাদেরকে আদর্শ নারী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ছাত্রসমাজ অতীতের সংগ্রাম আন্দোলন ও সমাজ পরিবর্তনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। বর্তমান জাহেলি সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্রদের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এবং ছাত্র সংগঠন মজবুত করতে হবে। ছাত্ররাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিবে। তাই জাতির ভবিষ্যত নেতৃত্বকে আদর্শ, নৈতিকতা ও সততার আলোকে তৈরি করতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্বই বর্তমান সমাজকে পরিবর্তন করবে এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে নিয়ামক ভূমিকা পালন করবে। আমাদেরকে ছাত্রদের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমাদের নিকট আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে পেরেশানির সাথে ময়দানে দাবি পূরণ করে সময়, শ্রম ও মেধা দিয়ে দায়িত্বের হক আদায় করতে হবে।।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদের ভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে ফরিদপুর অঞ্চলের টিম সদস্যবৃন্দ ও জেলা আমীরগণ উপস্থিত ছিলেন।

Next Post
জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা জালালুদ্দিন আনসার উমরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জামায়াতে ইসলামী হিন্দ-এর সাবেক আমীর মাওলানা জালালুদ্দিন আনসার উমরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত