ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

কুশিয়ারা ও বরাক নদীর পানি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সেচ্চার হওয়ার আহবান

-ডা: শফিকুর রহমান

কুশিয়ারা ও বরাক নদীর পানি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সেচ্চার হওয়ার আহবান

সম্প্রতি ভারতে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে কুশিয়ারা ও এর উৎপত্তি বরাক নদীর পানি নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৭ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে চলা কুশিয়ারা ও এর উৎপত্তি বরাক নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করা হয় এবং আগামী মাসেই এ ব্যাপারে চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইতোপূর্বে ভারতের সাথে তিস্তা, ফারাক্কা ও গঙ্গার পানি বন্টন নিয়ে যেসব চুক্তি করা হয়েছিল, তার অধিকাংশ আজো বাস্তবায়িত হয়নি। তিস্তা চুক্তি এখনো অমীমাংসিত রয়ে গেছে। ইতোমধ্যে একতরফাভাবে কোনোরূপ জনমত ছাড়াই ফেনী নদীর পানি ব্যবহারে ভারতকে অনুমতি দেয়া হয়েছে। এখন কুশিয়ারা ও বরাক নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে কী আলেচনা হচ্ছে তা দেশবাসীর নিকট পরিষ্কার নয়।

তিনি আরো বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যে বয়ে চলা অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানি বন্টননীতি এখনো বাস্তবায়িত হয়নি। ফলে শুকনো মওসুমে ভারত পানি আটকিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে এবং বর্ষা মওসুমে ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে দেয়। এতে প্রতি বছরই দেশের বিভিন্ন জায়গায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠকে অনুষ্ঠিত বিষয়ের বিস্তারিত বিবরণ জাতির সামনে প্রকাশ করতে হবে। যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নিতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি করার কোনো এখতিয়ার এ অবৈধ সরকারকে বাংলাদেশের জনগণ দেয়নি। ইতোপূর্বে ২০০৯ সালে বাংলাদেশের স্বার্থ অগ্রাহ্য করে ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সংগঠনসমূহ এবং দেশের জনগণ সম্মিলিতভাবে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল। এখন আবার কুশিয়ারা ও বরাক নদীর পানি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সেচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
চলে গেলেন উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা জালালুদ্দিন আনসার উমরী রাহিমাহুল্লাহ

চলে গেলেন উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা জালালুদ্দিন আনসার উমরী রাহিমাহুল্লাহ

সাম্প্রতিক

  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত