ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুল কাশেমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুল কাশেমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী অবিভক্ত দিনাজপুর জেলার সাবেক নায়েবে আমীর ও সেক্রেটারি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে ১৩ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় গোর এ শহীদ ময়দানে (বড় মাঠ) কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীনের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় শরীক হন দিনাজপুর জেলার সাবেক আমীর ও চিরির বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর দক্ষিণের আমীর জনাব আনোয়ারুল ইসলাম এবং জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে তাঁকে ফরিদপুর কবরস্থানে দাফন করা হয়।

শোকবাণী

বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুল কাশেমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৪ সেপ্টেম্বর ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম সংগঠনের বিভিন্ন স্তরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অবিভক্ত দিনাজপুর জেলার নায়েবে আমীর ও সেক্রেটারি ছিলেন। তিনি সংগঠনের সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমীর ও চিরির বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা নায়েবে আমীর এ্যাডঃ মাহবুবুর রহমান ভুট্টো, জেলা সেক্রেটারি মাওঃ রবিউল ইসলাম, দিনাজপুর শহর আমীর সিরাজুস সালেহীন ও জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ মাইনুল আলম এবং বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আফজালুল আনাম গভীর শোক প্রকাশ করে বলেন, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।

Next Post
শিল্পী মশিউর রহমানের পিতা জনাব মোস্তাফিজুর রহমান ফরিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

শিল্পী মশিউর রহমানের পিতা জনাব মোস্তাফিজুর রহমান ফরিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত