ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারা নদী নিয়ে অসম চুক্তির নিন্দা ও প্রতিবাদ

-ডা: শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারা নদী নিয়ে অসম চুক্তির নিন্দা ও প্রতিবাদ

সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে কুশিয়ারা নদী নিয়ে যে অসম চুক্তি করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ১৯ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ৭টি এমওইউ চুক্তিসই করে এসেছেন। তার মধ্যে অন্যতম হল কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি। চুক্তি অনুযায়ী ভারতের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করতে পারবে। শুকনো মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে গড়ে ৫ হাজার ২৯৫ কিউসেক থেকে ১৭ হাজার ৬৫০ কিউসেক পানি প্রবাহিত হয়, সে তুলনায় ১৫৩ কিউসেক পানি অতিসামান্য যা প্রবাহিত পানির ১-৩ শতাংশ। দেশের বিশিষ্টজন ও বুদ্ধিজীবী মহল মনে করেন ভারতের সাথে বিচ্ছিন্নভাবে কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি করার কোনো যৌক্তিকতা নেই। এ অন্যায্য চুক্তির ফলে ভারতের সাথে যৌথ নদীগুলো থেকে বাংলাদেশ পানি উত্তোলন করতে গেলে ভারত ভবিষ্যতে হস্তক্ষেপ করতে পারবে। সরকারের পক্ষ থেকে ১৫৩ কিউসেক পানি দিয়ে ১০ হাজার হেক্টর জমি চাষাবাদ করার কথা বলা হলেও বিশেষজ্ঞদের মতে বাস্তবে এ পানি দিয়ে ৩ হাজার ৭০০ হেক্টর জমির বেশি চাষাবাদ করা সম্ভব নয়।

ভারতের সাথে অভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং সীমান্ত হত্যা নিয়ে সমস্যাগুলো দীর্ঘ দিনের। শুকনো মৌসুমে ভারত নদীগুলোর পানি আটকিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে এবং বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যায় তলিয়ে দেয়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ গোটা এলাকার মানুষ তা হাড়ে হাড়ে টের পায়। এ সময় অকাল বন্যায় এসব এলাকার ফসল পানিতে ভেসে যায়।

ভারত ফারাক্কায় বাঁধ দেয়ার ফলে দেশের পুরো উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহী অঞ্চল পানি শূন্য হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা চুক্তিরও এখনো কোনো সমাধান হয়নি। এখন আবার কুশিয়ারা নদীর পানি বন্টনের এই অসম চুক্তির মাধ্যমে গোটা সিলেট অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ব্যবস্থা করা হয়েছে। গত ১০/১২ বছর যাবৎ এ অঞ্চলসহ দেশের মানুষ যে আন্দোলন সংগ্রাম করে আসছেন, সে আন্দোলনের প্রতি সামান্য সম্মান দেখানোর পরিবর্তে ভারতের স্বার্থ হাসিলের জন্য এই অসম চুক্তি করা হয়েছে। আমরা এ অন্যায্য চুক্তি সম্পাদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান সরকারের উচিত অবিলম্বে জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ আইন ১৯৯৭ এ সই করে পানি বন্টন সমস্যার স্থায়ী সমাধান করা।”

Next Post
মিজানুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মিজানুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত