ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মানুষের কল্যাণে কাজ করতে হবে, তাঁদের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে

ফরিদপুর অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

মানুষের কল্যাণে কাজ করতে হবে, তাঁদের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডাঃ মোঃ শফিকুর রহমান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুনিয়ার মানুষের বিপদ-মুসিবতে পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরকালে জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচানোর জন্য সৎ কাজের আদেশ করতে হবে ও অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। তাহলেই মানবতার কল্যাণ সাধিত হবে। আমরা সর্বোত্তম উম্মার মর্যাদা লাভে সক্ষম হব। তিনি জামায়াতের সকল জনশক্তিকে এ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আমীরে জামায়াত আরোও বলেন, পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিউজিমসহ সকল মানব রচিত মতবাদ আজ পৃথিবীতে সুখ-শান্তি দিতে ব্যর্থ হয়েছে। পৃথিবীর সুখ-শান্তি, নিরাপত্তার একমাত্র গ্যারান্টি ইসলাম। ইসলামী আন্দোলনের পথে যত বিপদ মুসিবত আসুক সর্বাবস্থায় দ্বীন বিজয়ের সংগ্রামে অবিচল ও অটল থাকতে হবে। যুগে-যুগে নবী-রাসূলসহ ইসলামী নেত্ববৃন্দের উপর জুলুম-নির্যাতন এসেছে। এ পথে তাঁরা ধৈর্য্য ও সাহসিকতার সাথে কাজ করেছেন। মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি নবীদের (আ:) সুন্নত। নবীদের অবর্তমানে মুসলিম উম্মাহর উপর এ দায়িত্ব অর্পিত হয়েছে। আজকের জাহেলি সমাজকে পরিবর্তন করতে প্রতিটি মানুষের কাছে ইসলামের পুর্নাঙ্গ দাওয়াত পৌঁছাতে হবে। এ জন্য ঘরে ঘরে যেতে হবে।

আমীরে জামায়াত বলেন, দ্বীনের পথে, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করতে হবে। তাই আমাদেরকে যার যার এলাকায় সাংগঠনিক কাজ সম্প্রসারণ ও মজবুতি অর্জনে জানমাল বাজি রেখে প্রতিযোগিতার মন নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সৎ ও দক্ষ নেতৃত্বই বর্তমান সমাজে পরিবর্তন আনতে পারে। তাই নেত্ববৃন্দের শাহাদাৎ এর তামান্নাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে নিজেদেরকে উজ্জীবিত করে মহান আল্লাহর জমিনে তাঁর দ্বীন বিজয়ের কাজ করে যেতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ফরিদপুর অঞ্চল পরিচালক জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য জনাব শামসুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আব্দুত তাওয়াব। এছাড়া আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আমীর জনাব মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, রাজবাড়ী জেলা আমীর জনাব এ্যাডভোকেট নুরুল ইসলাম, মাদারীপুর জেলা আমীর জনাম মাওলানা আব্দুস সোবহান খান, গোপালগঞ্জ জেলা আমীর জনাব এ্যাডভোকেট আজমল হোসাইন ও শরীয়তপুর জেলা আমীর জনাব মাওলানা খলিলুর রহমান।

Next Post
মানুষের কল্যাণে কাজ করতে হবে, তাঁদের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে

করোতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ

সাম্প্রতিক

  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত