ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

পঞ্চগড়ে করোতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে সমবেদনা, সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান

-ডা. শফিকুর রহমান

পঞ্চগড়ে করোতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে সমবেদনা, সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান

২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং তিনি নিহত ৭০ জনের পরিবার ও নিখোঁজ ৫টি পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম ও পঞ্চগড় জেলা আমীর জনাব ইকবাল হোসাইন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা প্রদান করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের কাছে মায়ার টানে চলে এসেছি। আপনজন হারানোর যে বেদনা, আমরা তা কোনোভাবেই পূরণ করতে পারব না। কিন্তু আমরা আপনাদের বিপদ-আপদে, সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমীরে জামায়াত এ সমস্ত অসহায় পরিবারের সদস্যদের খোঁজ-খবর রাখার জন্য স্থানীয় সংগঠনের দায়িত্বশীলদের প্রতি নির্দেশ প্রদান করেন।

তিনি আরো বলেন, সব কিছুর উপরে মানবতা। কিছু উপহার নিয়ে আমরা আপনাদের সুখ-দুখের ভাগী হতে এসেছি। এটা অতি সামান্য, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সান্ত্বনা। আমাদের সামান্য সান্ত্বনার পাশাপাশি যদি আপনাদের অল্প হলেও উপকার হয়, তাহলে এটা আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা দুর্ঘটনার খবর শুনে এখানে দয়া দেখাতে আসিনি। আমরা আপনাদের বন্ধু হিসেবে ছুটে এসেছি। আমরা আপনাদের কষ্ট ভাগাভাগী করে নিতে এসেছি। এ দুঃখ-কষ্ট আপনাদের একার নয়। এ কষ্ট আমাদের সকলের। এ কষ্ট ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের। আমাদের একার পক্ষে সব মানুষের কষ্ট লাঘব করা সম্ভব নয়। তাই আমরা চাই, বিপদগ্রস্ত মানুষের পাশে সবাই এসে দাঁড়াক। সকল রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের উচিত দুস্থ অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা।”

মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী সবার জন্য কাজ করে। আপনাদের ঘটনার খবর শুনে আমাদের সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান হৃদয়ে বেদনা অনুভব করছিলেন এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট করছিলেন। তিনি প্রতিটা মুহূর্তে আপনাদের খোঁজ-খবর নিচ্ছিলেন। আমরা স্থানীয় দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে আজকে আপনাদের সাথে সাক্ষাত করতে এসেছি।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সফি, নীলফামারী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন ও ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মোঃ আলমগীর হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আল মামুন এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া শিশুটিকে আদর করছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
Next Post
মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিন

মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিন

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত