ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মানবতার কল্যাণে কাজ করা থেকে জামায়াতকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই

সিলেট মহানগরী জামায়াতের ঢেউটিন বিতরণে আমীরে জামায়াত

মানবতার কল্যাণে কাজ করা থেকে জামায়াতকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, “সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো আমাদেরই আপনজন। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে জামায়াত কাজ করছে। নিজ নিজ অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সম্মিলিতভাবে কাজ করলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো একটু মাথাগুজার ঠাই পাবে।

আমীরে জামায়াত আরো বলেন, জামায়াত বন্যার শুরু থেকে সামর্থের সবটুকু উজাড় করে দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। বন্যা কেটে গেলেও জামায়াত এখনো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। দেশব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের এই মানব কল্যানমূলক কাজগুলো ক্ষমতাসীনদের পছন্দ হয়না। তাই তারা আমাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে যাচ্ছে। কিন্তু মানবতার কল্যাণে কাজ করা থেকে আমাদেরকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই। কারণ আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই কাজ করে থাকি। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করিনা। মানবতার কল্যাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান থানা পশ্চিম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, কাউন্সিলার সোহেল আহমদ রিপন, জামায়াত নেতা মুহাম্মদ আনোয়ার আলী, রফিকুল ইসলাম, মুহিব আলী, শাহেদ আলী, জুনায়েদ আল হাবীব, ফয়জুল ইসলাম, শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ রাসেল ও সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন প্রমূখ।

Next Post
মুহতারামা মনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মুহতারামা মনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত