ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বন্যার পানি চলে গেলেও জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের ছেড়ে যায়নি

দক্ষিণ সুরমায় সিলেট মহানগর জামায়াতের ঢেউটিন বিতরণে আমীরে জামায়াত

বন্যার পানি চলে গেলেও জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের ছেড়ে যায়নি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “বন্যাসহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোন বিপদই স্থায়ী থাকেনা। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার শুরু থেকে জামায়াতে ইসলামী বন্যার্তদের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে বিবেকের তাড়নায় অনেকেই বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যারা বিপদগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আশা করি মহান আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করবেন। দুঃখজনক হলেও সত্য যে, বন্যার পানি চলে গেলে সরকারসহ আমাদের বিত্তবান-সামর্থবান ভাইয়েরাও চলে গেছেন। কিন্তু জামায়াত বন্যায় ক্ষতিগ্রস্তদের ছেড়ে যায়নি। সাধ্যের সবটুকু নিয়ে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এখনও আছি। আমাদের পূণবার্সন কার্যক্রম শেষ হয়নি। আমরা খুজে-খুঁজে ১০ হাজার টাকা দিয়ে হলেও একজন অসহায় ভাইকে স্বাবলম্বী করে তোলার কাজ অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ। এজন্য আমরা আপনাদের ভালোবাসা ও দো’য়া চাই।

আমীরে জামায়াত আরো বলেন, বন্যা চলাকালিন সময়ে আমরা আমাদের নেতা-কর্মীদের কাছে সাধ্যমতো সহযোগিতা চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা প্রত্যাশার চেয়ে ১০ গুণ বেশী সহযোগিতা করেছেন। কারণ আমাদের একমাত্র লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। যারা আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য কাজ করে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামীন হেফাজত করবেন, ইনশাআল্লাহ।

তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা এলাকার ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ১২ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারি ড. নুরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গিরদার, সহকারী সেক্রেটারি কাজী জাফর আহমদ, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, মুরব্বীদের মধ্যে ফয়জুর রহমান আযাদ, তুরন মিয়া, জামায়াত নেতা এডভোকেট মকসুদ আহমদ, এসএম মুসা, আবুল লেইছ, আরাফাত রহমান, দক্ষিণ সুরমা পূর্ব থানা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন।

Next Post
হাফেজ মাওলানা আবদুল কাদেরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

হাফেজ মাওলানা আবদুল কাদেরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত