ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

উত্তম চরিত্র, মানবসেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে

যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

উত্তম চরিত্র, মানবসেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে

২১ অক্টোবর যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাষ্টার মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর ছিদ্দিকের সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন জেলা জাময়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মালেক খান।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “মহান আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই। এজন্য ব্যাপক পড়াশুনা করতে হবে। আমাদেরকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। এজন্য রাত জেগে বেশি বেশি নফল ইবাদত ও অধ্যয়নে মনোনিবেশ করতে হবে।

তিনি আরো বলেন, “পথহারা মানুষের মুক্তির লক্ষ্যে দাওয়াতী কাজ বৃদ্ধি করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। মহান আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এলাকার প্রতিটি পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে আপনাদের বিচরণ নিশ্চিত করতে হবে। দেশের অসংখ্য গরীব-অসহায় মানুষ চরম দুঃখ-দুর্দশায় দিনাতিপাত করছে। দলমতের ঊর্ধ্বে উঠে আমাদেরকে মানবসেবা করতে হবে। এই সুবিধা-বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানান।”

আমীরে জামায়াত বলেন, দেশ এখন চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। রাতের ভোটে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতি ও অপশাসনের কারণে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা ভূলুন্ঠিত হচ্ছে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা-কর্মী-সমর্থকগণ দানশীল, পরোপকারী এবং দেশপ্রেমিক। তাঁরা সব সময় অসহায় দুঃস্থ আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। জামায়াতের প্রত্যেক নেতা-কর্মী ও সহযোগীকে অবশ্যই একজন সমাজ কর্মী হিসেবে ভূমিকা পালন করতে হবে। মানুষের বিপদ-আপদে পাশে থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে মাষ্টার মোঃ নূরুন্নবী বলেন, “দেশে জগদ্দল পাথরের মতো জেঁকেবসা অপশক্তি বেপরোয়াভাবে গুম-খুন চালিয়ে যাচ্ছে। এই অপশক্তি দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। অনেককেই গুম করে রেখেছে। হিন্দুস্থানের তাঁবেদারি করতে রাজি হননি বলেই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশপ্রেমিক, মেধাবী ও যোগ্য নেতৃবৃন্দকে ছলে-বলে এবং নানা কৌশলে দৃশ্যপট থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তাই দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে সব ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সম্মেলন শেষে দেশবাসীর জন্য দোআ করা হয়।”

সম্মেলনে জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা নজির হুসাইন ও অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।

Next Post
মাওলানা রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত