ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

২৮ অক্টোবরে খুনের যে ধারা নতুন করে শুরু হয়েছিলো, আজো তা অব্যাহত আছে

-ডা. শফিকুর রহমান

২৮ অক্টোবরে খুনের যে ধারা নতুন করে শুরু হয়েছিলো, আজো তা অব্যাহত আছে

আগামীকাল ২৮ অক্টোবর। ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত সমাবেশে আসা নেতা-কর্মীদের ওপর পৈশাচিক উন্মাদনায় একদল মানুষ নামের পশু হামলা চালিয়ে ৬ জন নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করে। জীবন্ত মানুষগুলোকে অসংখ্য টিভি-ক্যামেরা আর হাজার-হাজার মানুষের সামনেই স্পষ্ট দিবালোকে দেখতে-দেখতে পিটিয়ে হত্যা করা হয়। লগি-বৈঠার এ তাণ্ডব তৎকালীন বিরোধী দলের শীর্ষ পর্যায় থেকেই চালানোর নির্দেশ দেয়া হয়েছিলো। আহত নেতা-কর্মীরা যখন রক্তাক্ত দেহে মাটিতে ঢলে পড়লেন, তখনও তাঁদের শরীরের ওপরে অস্ত্রের অব্যাহত আঘাত থামেনি।

বিবেক বিবর্জিত এ মানুষগুলো মৃতদেহের ওপর সেদিন নাচানাচি করেছিলো। মিডিয়ার সুবাদে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ নারকীয় এ তাণ্ডব প্রত্যক্ষ করে। শিশুরা বিভিন্ন জায়গায় টিভি পর্দায় এ দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেহুঁশ হয়ে পড়ে। দেশ-বিদেশে ধিক্কারের ঝড় বয়ে যায়। খুনিদের বিরুদ্ধে তখনই মামলার রজু করা হয়। কিন্তু দুঃখের বিষয় ক্ষমতার অবৈধ প্রভাব খাটিয়ে মামলাগুলো শেষ করে দেয়া হয়।

ক্ষমতার অবৈধ প্রভাবে এ জগতে মামলা প্রত্যাহার করে নিলেও মহান আল্লাহর আদালতে খুনি হিসেবে সংশ্লিষ্ট সকলকে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ইনশাআল্লাহ। সেদিন ২৮ অক্টোবরের শহীদেরা তাঁদের ন্যায্য পাওনা ইনশাআলাহ বুঝে পাবেন।

শুধু পল্টন মোড়েই নয়, দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের পাশবিক তাণ্ডব চালিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং বিএনপি’র বিপুল সংখ্যক লোককে হত্যা করা হয়। পঙ্গু হয় অসংখ্য লোক। সত্যিকারার্থে সেদিনই বাংলাদেশ পথ হারিয়েছে। সে বাংলাদেশ এখনো পথে ফিরে আসেনি। ২৮ অক্টোবরে খুনের যে ধারা নতুন করে শুরু হয়েছিলো, আজো তা অব্যাহত আছে।

শহীদদের এ মহৎ ত্যাগ তখনই সার্থকতা পাবে, যখন বাংলাদেশ আবার মানবিক মূল্যবোধে ফিরে আসবে। আমাদেরকে লড়তে হবে সে দিনটির জন্যে। এ দিনে যারা দুনিয়া থেকে জুলুমবাজদের অস্ত্রের আঘাতে বিদায় নিয়েছিলেন, মহান প্রভু তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। তাঁদের রক্তের ঋণ পরিশোধ করার তাওফিক এ জাতিকে দান করুন। আমীন।।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
জাতিকে ঐক্যবদ্ধ করুন অপশক্তির ধ্বংস অনিবার্য

জাতিকে ঐক্যবদ্ধ করুন অপশক্তির ধ্বংস অনিবার্য

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত