ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

গণ-আন্দোলনের মাধ্যমে জাতিকে অপশাসন থেকে মুক্ত করতে হবে

নড়াইল জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

গণ-আন্দোলনের মাধ্যমে জাতিকে অপশাসন থেকে মুক্ত করতে হবে

বাংলাদেশের জনগণ এক যুগেরও বেশি সময় ধরে জালিম সরকারের অপশাসনের কবলে নিপতিত। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার জন্য গণ-আন্দোলনের মাধ্যমে জাতিকে অপশাসন থেকে মুক্ত করতে হবে।

২৯ অক্টোবর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা আয়োজিত ভার্চুয়াল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।

নড়াইল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের পরিচালনায় অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন, প্রাক্তন জেলা আমীর ও অঞ্চল টীম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর জনাব আলী আহমদ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জনাব আবুল বাশার, বাদশা মিয়া, অধ্যাপক আব্দুস সামাদ জেলা কর্মপরিষদ সদস্য জনাব আইয়ুব হোসেন খান, মাওলানা আলমগীর হোসাইন, আকিদুল ইসলাম, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল আমীন প্রমুখ।

ডাঃ শফিকুর রহমান বলেন, “৯২ ভাগ মুসলমানের দেশে সরকার একের পর এক কুরআন-সুন্নাহ বিরোধী আইন ও বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে সংখ্যাগরিষ্ঠ জনগণের আস্থা ও বিশ্বাসে আঘাত হেনেছে। অপরিকল্পিত উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে আজ চরম আর্থিক সংকটে ফেলে দিয়েছে। এই পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধারের জন্য জামায়াতের কর্মীদের গণ-আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।
আমীরে জামায়াত আরো বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবায় নিয়োজিত থেকে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।”

বিশেষ অতিথি জনাব মোবারক হোসাইন বলেন, “জামায়াতের কর্মীদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। সকল ভয়-ভীতি ও লোভ-লালসাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত কর্মীদের সমাজের সর্বস্তরের মানুষের নিকট দাওয়াত পৌঁছে দিতে ভূমিকা রাখতে হবে।”

সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Next Post
বিশ্ব শান্তির জন্য রাসুল (ﷺ) এর সার্বজনীন আদর্শের বিকল্প নেই

বিশ্ব শান্তির জন্য রাসুল (ﷺ) এর সার্বজনীন আদর্শের বিকল্প নেই

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত