ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ঘূর্ণিঝড় সিত্রাং-এ পটুয়াখালী জেলার ৮জন নিহতের পরিবারের পাশে আমীরে জামায়াত

-ডা. শফিকুর রহমান

ঘূর্ণিঝড় সিত্রাং-এ পটুয়াখালী জেলার ৮জন নিহতের পরিবারের পাশে আমীরে জামায়াত

ঘুর্ণিঝড় সিত্রাং-এ ড্রেজার ডুবে পটুয়াখালী সদর উপজেলার ৮ জনের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে এবং সার্বিক খোজ-খবর নিতে তাদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান।

আমীরে জামায়াতের সাথে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী ও পটুয়াখালী জেলা আমীর জনাব মোঃ শাহ আলমসহ জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আমীরে জামায়াত নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য্যধারন করতে বলেন। নিহতদের পরিবারের সকল সমস্যা মোকাবেলায় সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিও প্রদান করেছেন আমীরে জামায়াত

আমীরে জামায়াত বলেন, আমরা আশা করবো বার্জের মালিক পক্ষ যারা আছেন, তারা তো এই শ্রমিকদেরই ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এতদিন ভোগ করেছেন। তারাও যেন এসে একটু দেখে যান। যদি ইতোমধ্যে তারা এসে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসেন তাহলে আমাদের এই আওয়াজ তাদের কানে যেন মহান আল্লাহ পৌঁছে দেন। সবাই আসলে আমাদের এই ভাই-বোনদের দুঃখ অল্প অল্প করে আমরা ভাগ করে নিব এতে তাদের দুঃখ হালকা হয়ে যাবে। আল্লাহ তা’য়ালা আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আমাদের এই চেষ্টায় যদি নিয়তের কোন নাপাকি থাকলে মহান আল্লাহ মাফ করুন। এখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামীনের তামাম এবাদত বন্দেগি করার তাওফিক দান করুন। আল্লাহর হাবিব (স.) বলেছন “মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে।” আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের ভালো চিন্তা করার তাওফিক দান করেন। আমরা যে আশা করে ন্যায়-ইনসাফ ভিত্তিক সার্বজনিন কল্যাণরাষ্ট্র হিসাবে দেশটাকে দেখতে চাই আল্লাহ যেন আমাদের জনগণের সে-ই আশা পূর্ণ করেন। আমরা দল-মত-ধর্ম-বর্ণ-এলাকা নির্বিশেষে বাংলাদেশের যে কোন প্রান্তে, যে কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সর্বদা তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

আমীরে জামায়াত নিহতদের পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Next Post
মাওলানা আবুল খায়েরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা আবুল খায়েরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান
  • ২৮ অক্টোবর যে সন্ত্রাসী রাজনীতির সূচনা হয়, তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল
  • আমরা মুক্ত, বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ
  • দলীয় ক্যাডারকে নির্বাচন কমিশনে বসিয়ে রেখে নির্বাচনের ভালো কোনো লক্ষণ দেখছি না
  • আসামে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি
  • ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে-ঘরে পৌঁছে গেছে
  • আমরা থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ
  • মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সবসময় অন্তরে ধারণ করতে হবে
  • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • চট্টগ্রামে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না, জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ
  • সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা শামীম আহসানকে হাসপাতালে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত