ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দুনিয়ায় প্রকৃত শান্তি ও মানবতার মুক্তির জন্য প্রিয় নবী (ﷺ)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই

মাগুরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

দুনিয়ায় প্রকৃত শান্তি ও মানবতার মুক্তির জন্য প্রিয় নবী (ﷺ)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “প্রিয় জন্মভূমি মহান আল্লাহর দান। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তা’য়ালার নির্দেশেই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। আল্লাহ তা’য়ালা তাঁর রাসূলকে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন, তা হলো মহান আল্লাহ প্রদত্ত বিধানকে অন্য সব বিধানের উপর বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে। প্রকৃত শান্তি ও মানবতার মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

৫ নভেম্বর মাগুরা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক এম.বি বাকেরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারির পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত উপরোক্ত কথা বলেন।

আমীরে জামায়াত আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনাদর্শ সকল ক্ষেত্রে অনুকরণ-অনুসরণের মধ্যেই রয়েছে মানবজাতির প্রকৃত সফলতা ও কল্যাণ। যারা দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে। কর্মীদেরকে মানোন্নয়ন করে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

ডা. শফিক বলেন, জালেম সরকারের হাত থেকে মুক্তি পেতে কর্মীদেরকে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী দাওয়াতি কাজের মাধ্যমে দেশে সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামীর মানুষ গড়ার এ কাজে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যাশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো: মোবারক হুসাইন বলেন, “আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ভয়-ভীতি ও লোভ লালসাকে উপেক্ষা করে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং আল্লাহ তা’য়ালার নৈকট্য লাভের চেষ্টা করতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, মাগুরা জেলার সাবেক জেলা আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য জনাব আব্দুল মতিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাও: মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি জনাব আব্দুল গাফফার, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।

Next Post
মাওলানা মফিজুল ইসলাম মাহবুবের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা মফিজুল ইসলাম মাহবুবের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে
  • সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে চীনের প্রেসিডেন্টকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত